সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৩:৫৯ অপরাহ্ন
Headline :
প্রতারক চক্রের প্রধান আসামি রতন সাহা ও সোমা সাহা সামী রতনকে গ্রেফতারের দাবি। ঘাতক শাহীন সাত টুকরো করে পলিথিনে ভরে বিভিন্ন জায়গায় ফেলে আসে ওবায়দুল্লাহর মৃতদেহ। সচল বিদ্যুৎ লাইনে ঝুঁকিপূর্ণ দুঃসাহসিক চুরি — গজারিয়ায় ৩৭ কেভিএ ট্রান্সফরমার উধাও। দুস্থ ও হতদরিদ্র পরিবারে সেলাই মেশিন বিতরণ করল মদিনা ইসলামী মিশন। চট্টগ্রাম সমিতি সি‌লে‌টের উদ্যো‌গে পবিত্র মাহে রমজান উপলক্ষে সৌহার্দ্যপূর্ণ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। সাংবাদিক উন্নয়ন পরিষদের আয়োজনে শিশু মেহমানদের নিয়ে ইফতার। গত ২৪ ঘণ্টায়, ২৮ ফেব্রুয়ারি ২০২৬ সকাল থেকে এখন পর্যন্ত, ইসরায়েল-আমেরিকান হামলায় ইরানের নিহত গুরুত্বপূর্ণ ব্যক্তিদের আপডেটেড তালিকা। বগুড়া নন্দীগ্রামে ছাত্রদল সভাপতির ছুরিকাঘাতে কলেজ সভাপতি হাসপাতালে। ইসলামী বিশ্বের প্রখ্যাত বিপ্লবী নেতা ও ন্যায়ভিত্তিক সংগ্রামের প্রতীক মহামান্য আয়াতুল্লাহ আলী খামেনী–এর শত্রু পক্ষের হামলায় শহিদ হওয়ায় গণঅধিকার পার্টি পিআরপি এর চেয়ারম্যান মহোদয়ের শোক বার্তা। বগুড়া শহরে খতিবকে ছুরিকাঘাতে হত্যা।

কক্সবাজারের প্রথম পর্দাশীল নারী বাইকার সামরিনা শাবনুর

ক্রাইম রিপোর্টারঃ  / ৩২ Time View
Update : শুক্রবার, ১৮ জুলাই, ২০২৫

ক্রাইম রিপোর্টারঃ

কক্সবাজারের পরিচিত দৃশ্যপটে যখন বাইক চালানো নারীদের সংখ্যা এখনও হাতে গোনা, তখন তার মধ্যেই একজন নীরবে নিজের সক্ষমতা ও সাহসিকতা দিয়ে দৃষ্টান্ত স্থাপন করে চলেছেন। তিনি হলেন সামরিনা শাবনুর—কক্সবাজারের সর্বপ্রথম পর্দাশীল নারী বাইকার।

নীরব যোদ্ধা এক পর্দাশীল নারী সামরিনা শাবনুর সব সময় পর্দা মেনে চলাফেরা করেন। বাইক চালানো যেমন তার নেশা, তেমনি নিজের ধর্মীয় ও সামাজিক মূল্যবোধের প্রতিও তিনি অত্যন্ত শ্রদ্ধাশীল। পর্দার অন্তরালে থেকে যে একজন নারীও সাহস, দক্ষতা ও দৃঢ়তার প্রতীক হতে পারেন, তার উৎকৃষ্ট উদাহরণ সামরিনা।

আরও পড়ুনঃ বাগআঁচড়া নাভারণ ও বেনাপোল শ্রমিক ইউনিয়নের ত্রি বার্ষিক নির্বাচন সম্পন্নঃ সভাপতিঃ বাবু, সাধারণ সম্পাদকঃ রাজ্জাক

দীর্ঘ অভিজ্ঞতা, কিন্তু মিডিয়ার বাইরে দীর্ঘ অনেক বছর ধরে কক্সবাজার শহরের রাস্তায় তিনি বাইক চালাচ্ছেন। দক্ষতার সঙ্গে চালিয়ে যাচ্ছেন নিজের জীবনযাত্রা। অথচ এতোদিন পর্যন্ত কোনো মিডিয়ার সামনে তিনি আসেননি। নিজেকে প্রচারের আড়ালে রেখে, চুপিসারে চালিয়ে গেছেন তার বাইকিং যাত্রা।

সামরিনা শাবনুর কক্সবাজারের নারীদের জন্য এক অনন্য অনুপ্রেরণা। তিনি প্রমাণ করেছেন, বাইক চালানো শুধু পুরুষদের একচেটিয়া নয়—নারীরাও চাইলে দক্ষতা ও আত্মবিশ্বাস দিয়ে এগিয়ে যেতে পারেন। বিশেষ করে পর্দাশীল নারীদের জন্য তিনি হয়ে উঠতে পারেন সাহসের এক অনন্য প্রতীক।

আজ যখন নারীর ক্ষমতায়ন নিয়ে নানা আলোচনা হচ্ছে, তখন সামরিনা শাবনুরের মতো পর্দাশীল নারী বাইকারদের স্বীকৃতি দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা যেনো হারিয়ে না যান প্রচারের আড়ালে। তাদের কাহিনিই ভবিষ্যতের নারীদের পথ দেখাবে সাহস ও আত্মসম্মানে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category