রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৯:৩৮ পূর্বাহ্ন
Headline :
ঠাকুরগাঁওয়ে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত ১ ডিসেম্বরে নাশকতার শঙ্কা, হিলি সীমান্তে সতর্ক অবস্থান বিজিবির। কবি পরিচিতি আসাদুজ্জামান খান মুকুল মধুপুর বাসস্ট্যান্ডে বিএনপির সতর্ক প্রহরা, সুনির্দিষ্ট মামলার তথ্য ছাড়াই পীরগঞ্জে আওয়ামী লীগ নেতা গোলাম রব্বানী গ্রেপ্তার মনোহরগঞ্জে কিশোরী স্বাস্থ্য সুরক্ষা ও বাল্যবিয়ে প্রতিরোধে কর্মশালা অনুষ্ঠিত তেঘরিয়া যুব সংসদের উদ্যোগে ডেউটিন.চিকিৎসার জন্য নগদ অর্থ সহায়তা ও শিক্ষা বই উপহার বিতরণ। পর্যটন খাতের সংকট নিরসনে কাজ করছে সরকার: মন্ত্রী সাচিং প্রু জেরি সীতাকুণ্ডে ‘স্টাডি কেয়ার’-এর মেধাবৃত্তি ও ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন মধুপুরে শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের ২২তম বার্ষিক সভা অনুষ্ঠিত

উনঝুটি আদর্শ পাঠাগারের উদ্যোগে মা-বাবার প্রতি দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে আলোচনা সভা মা-বাবাকে অবহেলা করবনা- বৃদ্ধাশ্রমে পাঠাবনা

Update : শনিবার, ২৫ মে, ২০২৪

মামুনুর রশীদ,
নিজস্ব প্রতিবেদকঃ

কুমিল্লার দেবিদ্বারে উনঝুটি আদর্শ পাঠাগারের উদ্যোগে ‘মা-বাবা’র প্রতি দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে প্রতিযোগিতা এবং আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
২৫ মে শনিবার বিকেলে উপজেলার ০৯নং গুনাইঘর উত্তর ইউনিয়নের উনঝুটি গ্রামে আদর্শ পাঠাগার কার্যালয় মাঠ প্রাঙ্গণে আয়োজিত ওই অনুষ্ঠানে আলহাজ¦ ধনু মিয়া মাষ্টার এর সভাপতিত্বে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন দেবিদ্বার উপজেলা প্রেসক্লাবের সভাপতি, সাংবাদিক এবিএম আতিকুর রহমান বাশার।
উনঝুটি আদর্শ পাঠাগারের সাধারণ সম্পাদক মোহাম্মদ ইসমাইল এর উপস্থাপনায় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম, খোরশেদ আলম খান, আবুল কাশেম, ফজলুল করিম মাষ্টার, আবুল কালাম আজাদ, মোশারফ হোসেন মাষ্টার, জিকরুল পাঠান,আঃসালাম,নকিব সরকার,প্রমুখ।
এসময় মা-বাবার প্রতি সন্তানদের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কিত আলোচানা, শিশুদের কবিতা আবৃত্তি, উপস্থিত বক্তৃতা অনুষ্ঠিত ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পরে মা-বাবা ও সকল কবরবাসীদের জন্য দোয়া পরিচালনা করেন, উনঝুটি মোজাম্মেল হক নূরানীয়া হাফেজিয়া মাদ্রাসার প্রিন্সিপাল হাফেজ মাওলানা মুফতি মাজহারুল ইসলাম।
অনুষ্ঠানে শ্রেণি ভিত্তিক ছাত্র-ছাত্রীরা কবিতা আবৃত্তি, ইসলামিক গজল, কুইজ প্রতিযোগিতা সহ বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানের শেষে পুরস্কার বিতরণ করা হয়।


More News Of This Category