সোমবার, ০২ মার্চ ২০২৬, ০১:৫৭ অপরাহ্ন
Headline :
ঘাতক শাহীন সাত টুকরো করে পলিথিনে ভরে বিভিন্ন জায়গায় ফেলে আসে ওবায়দুল্লাহর মৃতদেহ। সচল বিদ্যুৎ লাইনে ঝুঁকিপূর্ণ দুঃসাহসিক চুরি — গজারিয়ায় ৩৭ কেভিএ ট্রান্সফরমার উধাও। দুস্থ ও হতদরিদ্র পরিবারে সেলাই মেশিন বিতরণ করল মদিনা ইসলামী মিশন। চট্টগ্রাম সমিতি সি‌লে‌টের উদ্যো‌গে পবিত্র মাহে রমজান উপলক্ষে সৌহার্দ্যপূর্ণ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। সাংবাদিক উন্নয়ন পরিষদের আয়োজনে শিশু মেহমানদের নিয়ে ইফতার। গত ২৪ ঘণ্টায়, ২৮ ফেব্রুয়ারি ২০২৬ সকাল থেকে এখন পর্যন্ত, ইসরায়েল-আমেরিকান হামলায় ইরানের নিহত গুরুত্বপূর্ণ ব্যক্তিদের আপডেটেড তালিকা। বগুড়া নন্দীগ্রামে ছাত্রদল সভাপতির ছুরিকাঘাতে কলেজ সভাপতি হাসপাতালে। ইসলামী বিশ্বের প্রখ্যাত বিপ্লবী নেতা ও ন্যায়ভিত্তিক সংগ্রামের প্রতীক মহামান্য আয়াতুল্লাহ আলী খামেনী–এর শত্রু পক্ষের হামলায় শহিদ হওয়ায় গণঅধিকার পার্টি পিআরপি এর চেয়ারম্যান মহোদয়ের শোক বার্তা। বগুড়া শহরে খতিবকে ছুরিকাঘাতে হত্যা। ইসলামী বিশ্বের প্রখ্যাত বিপ্লবী নেতা ও ন্যায়ভিত্তিক সংগ্রামের প্রতীক মহামান্য আয়াতুল্লাহ আলী খামেনী–এর শত্রু পক্ষের হামলায় শহিদ হওয়ায় গণঅধিকার পার্টি পিআরপি এর চেয়ারম্যান মহোদয়ের শোক বার্তা।

উখিয়ায় বিজিবির মাদকবিরোধী অভিযান: ১ লাখ ৪০ হাজার পিস ইয়াবা উদ্ধার

Reporter Name / ২৯ Time View
Update : রবিবার, ১৫ জুন, ২০২৫
উখিয়া

উখিয়া প্রতিবেদক ঃ

কক্সবাজারের উখিয়ায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর অভিযানে মালিকবিহীন অবস্থায় ১ লাখ ৪০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।

শনিবার (১৪ জুন ২০২৫) সন্ধ্যায় উপজেলার আঞ্জুমান খালপাড় এলাকায় এই অভিযান পরিচালনা করে উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)। ৬৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জসীম উদ্দিন, পিএসসি স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজিবি সুত্রে জানা যায়, সীমান্তে ইয়াবা পাচারের গোপন তথ্যের ভিত্তিতে বালুখালী ও পালংখালী বিওপি’র যৌথ টহলদল টহল জোরদার করে। শনিবার সন্ধ্যা ৭টা ৩৫ মিনিটে মিয়ানমার সীমান্ত দিয়ে ২-৩ জন ব্যক্তি বাংলাদেশে প্রবেশ করতে দেখে বিজিবি সদস্যরা ধাওয়া করে।

আরও পড়ুনঃ পলাশে কলাবাগান থেকে অজ্ঞাত যুবকের রক্তাক্ত লাশ উদ্ধার

একপর্যায়ে পাচারকারীরা পালিয়ে গেলে, ঘটনাস্থল তল্লাশি করে দুইটি নীল রঙের ব্যাগ উদ্ধার করা হয়। ব্যাগদ্বয়ে থাকা ১৪টি বায়োরোধী প্যাকেট থেকে মোট ১ লাখ ৪০ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়।

এ বিষয়ে ৬৪ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ জসীম উদ্দিন, পিএসসি বলেন, উখিয়া ব্যাটালিয়ন সীমান্ত নিরাপত্তার পাশাপাশি চোরাচালান ও মাদক দমনেও অত্যন্ত কার্যকর ভূমিকা রাখছে। মাদক চোরাচালান প্রতিরোধে বিজিবির টহল ও গোয়েন্দা কার্যক্রম আরও জোরদার করা হয়েছে।

পাচারকারীদের শনাক্ত করতে গোয়েন্দা কার্যক্রম চলমান রয়েছে এবং এ ঘটনায় টেকনাফ মডেল থানায় সাধারণ ডায়েরির প্রস্তুতি নেওয়া হয়েছে। উদ্ধারকৃত ইয়াবা আইনানুগ প্রক্রিয়ায় থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category