সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৩:৫৮ অপরাহ্ন
Headline :
প্রতারক চক্রের প্রধান আসামি রতন সাহা ও সোমা সাহা সামী রতনকে গ্রেফতারের দাবি। ঘাতক শাহীন সাত টুকরো করে পলিথিনে ভরে বিভিন্ন জায়গায় ফেলে আসে ওবায়দুল্লাহর মৃতদেহ। সচল বিদ্যুৎ লাইনে ঝুঁকিপূর্ণ দুঃসাহসিক চুরি — গজারিয়ায় ৩৭ কেভিএ ট্রান্সফরমার উধাও। দুস্থ ও হতদরিদ্র পরিবারে সেলাই মেশিন বিতরণ করল মদিনা ইসলামী মিশন। চট্টগ্রাম সমিতি সি‌লে‌টের উদ্যো‌গে পবিত্র মাহে রমজান উপলক্ষে সৌহার্দ্যপূর্ণ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। সাংবাদিক উন্নয়ন পরিষদের আয়োজনে শিশু মেহমানদের নিয়ে ইফতার। গত ২৪ ঘণ্টায়, ২৮ ফেব্রুয়ারি ২০২৬ সকাল থেকে এখন পর্যন্ত, ইসরায়েল-আমেরিকান হামলায় ইরানের নিহত গুরুত্বপূর্ণ ব্যক্তিদের আপডেটেড তালিকা। বগুড়া নন্দীগ্রামে ছাত্রদল সভাপতির ছুরিকাঘাতে কলেজ সভাপতি হাসপাতালে। ইসলামী বিশ্বের প্রখ্যাত বিপ্লবী নেতা ও ন্যায়ভিত্তিক সংগ্রামের প্রতীক মহামান্য আয়াতুল্লাহ আলী খামেনী–এর শত্রু পক্ষের হামলায় শহিদ হওয়ায় গণঅধিকার পার্টি পিআরপি এর চেয়ারম্যান মহোদয়ের শোক বার্তা। বগুড়া শহরে খতিবকে ছুরিকাঘাতে হত্যা।

ইসরাইল-ইরান সংঘাতে মার্কিন সম্পৃক্ততায়, হোয়াইট হাউজের সামনে বিক্ষোভ অব্যাহত

Reporter Name / ২৭ Time View
Update : বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫
ইসরাইল-ইরান সংঘাতে মার্কিন সম্পৃক্ততায়, হোয়াইট হাউজের সামনে বিক্ষোভ অব্যাহত

ডেস্ক রিপোর্টঃ

ইসরাইল ও ইরানের সংঘাতে মার্কিন সম্পৃক্ততার বিরোধিতা করে হোয়াইট হাউজের সামনে বিক্ষোভ চলছে। ট্রাম্প প্রশাসন এই সংঘাতে আরো গভীরভাবে জড়িয়ে পড়ছে বলে বিরোধিতা করছেন বিক্ষোভকারীরা। তারা দাবি জানিয়েছেন, ট্রাম্প প্রশাসন যেন এই সংঘাতে আর জড়িত না হয়।

বৃহস্পতিবার (১৯ জুন) আল জাজিরা এ তথ্য জানিয়েছে।

এর আগে, বিবিসি জানিয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের আলোচকরা হোয়াইট হাউজে আসার ইঙ্গিত দিয়েছেন। কিন্তু তিনি নিশ্চিত নন যে সংঘাত কতটা দীর্ঘ হবে। কারণ ইরানের আকাশ প্রতিরক্ষা ধ্বংস হয়ে গেছে।

খুব সাধারণ দুটি শব্দ- নিঃশর্ত আত্মসমর্পণের কথা উল্লেখ করে ট্রাম্প বলেন, তিনি বিশ্বাস করেন ইরানের পরমাণু কর্মসূচির উদ্দেশ্য খারাপ।

তবে তিনি ইরানের ঘটনায় যুক্তরাষ্ট্রের জড়িত হওয়ার প্রশ্ন দ্রুত বাতিল করে দেন। তিনি একবার বলছেন, তিনি তা বলতে পারেন না। আবার বলছেন, তিনি করতেও পারেন, নাও করতে পারেন।

আরও পড়ুনঃ ইডেনের সেই ছাত্রীর সঙ্গে গায়ক নোবেলের বিয়ের নির্দেশ আদালতের

এদিকে হোয়াইট হাউজের সামনে অবস্থান নেয়া বিক্ষোভকারীরা বলছেন, তারা ইরানে ইসরাইলি বোমা হামলার বিরুদ্ধে। তারা ইসরাইলকে কোটি কোটি ডলারের সামরিক সহায়তা প্রদানের মাধ্যমে যুক্তরাষ্ট্রের সম্পৃক্ত থাকার বিরুদ্ধে বিক্ষোভ করছেন। একইসাথে তারা ট্রাম্পকে এই যুদ্ধে সরাসরি জড়িত না হওয়ার জন্য অনুরোধ জানাচ্ছেন।

এরই মধ্যে যুক্তরাষ্ট্রের বিমানবাহী তিনটি রণতরী বহর মধ্যপ্রাচ্যে অবস্থান করছে। বিক্ষোভকারীরা নিশ্চিত করতে চান, এই বহরগুলো যেন কেবল প্রতিরক্ষামূলক উদ্দেশ্যে সেখানে থাকে। হামলা না চালায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category