বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৮:৪২ পূর্বাহ্ন
Headline :
ময়মনসিংহ জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৬ এর প্যারেড পরীক্ষা অনুষ্ঠিত শাহরাস্তি থানা পুলিশ কর্তৃক সিআর পরোয়ানাভু্ক্ত ০১ জন আসামী গ্রেফতার। শিরোনাম:* লিজা আক্তারের গায়ে হলুদ অনুষ্ঠিত গজীপুর জেলার কালীগঞ্জে মাদকবিরোধী মিনি বার ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত সাঘাটা উন্নয়ন সংস্থার ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাদ্রাসা ও এতিমখানায় ফ্যান উপহার গাইবান্ধায় জেন্ডার সমতা ও নারীর ক্ষমতায়ন নিয়ে নাগরিক সংলাপ অনুষ্ঠিত রংপুরে ১৭ তরুণীর হাতে বিনামূল্যে ল্যাপটপ হস্তান্তর: চট্টগ্রামের মিরসরাইতে ১২ নং খৈইয়াছড়া ইউনিয়ন কালিয়াকৈরে অবৈধ আবাসিক হোটেলে অভিযান চালিয়ে নারী পুরুষ কর্তৃপক্ষ সহ ৩৯ জনকে আটক করেছে পুলিশ দেবিদ্বার উপজেলার ৭ নং এলাহাবাদ ইউনিয়ন পরিষদের ৪ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী মামুনুর রশিদ খান

আপন জন- সোহরাব হোসেন

Update : বুধবার, ২৮ মে, ২০২৫
আপন জন

আপন জন
সোহরাব হোসেন

বেশ তোমায় মনে পরে –
তুমি কি আজও আপন মনে
মাঝে মধ্যেই যাও নদী পাড়ে?
নাকি ঘাটে বসো আনমনে?

এখনো কি বহে দক্ষিণা পবণ?
উড়ে কি তোমার মাথার কেশ?
স্নান শেষে হেঁটেছ খালি পায়ে,
ভিজা পায়ের ছাপ বুঝি –
এখনো চেয়ে রয় মেঠো পথে!

এখনো কি নদীর ঘাটে
আমার অপেক্ষায় রও দাঁড়িয়ে?
নাকি অভিমানে ভেজা গামছায়
মুখটি ঢেকে ফিরে আসো বাটে?

কেটে গেছে অজান্তেই বহু ক্ষণ!
তৃষার্ত চোখে তোমার শরাব পানে,
মনে হয় বুঝি, তুমিই আপন জন !


More News Of This Category