আজ ১৫ সেপ্টেম্বর ২০২৬ তারিখ মঙ্গলবার শাহরাস্তি উপজেলার চিতোষী পশ্চিম ইউনিয়ন আয়নাতলি, পুটিয়ায় গোপন সংবাদের ভিত্তিতে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়। অভিযানে অনুমোদন বিহীন ভাবে ড্রেজার এর মাধ্যমে মাটি/বালু উত্তোলনের সত্যতা পাওয়া যায়। ড্রেজার এর মাধ্যমে কৃষি জমির টপ সয়েল থেকে মাটি কাটার অপরাধে অভিযুক্ত জামাল হোসেন [৬০] সাং: চিতোষী পশ্চিম ইউনিয়ন আয়নাতলি, পুটিয়া কে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ১৫(১) ধারায় ১ লক্ষ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। উক্ত ইউনিয়ন ভূমি অফিসের দায়িত্বপ্রাপ্ত ইউনিয়ন উপ- সহকারী ভূমি কর্মকর্তা ও উপজেলা আনসার সদস্যগণ উপস্থিত ছিলেন। ড্রেজারের মাধ্যমে কৃষি জমির টপসয়েল কাটার বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।