সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৮:৪৩ অপরাহ্ন
Headline :
মিডিয়র স্টিকার লাগিয়ে নরসিংদীর শিবপুরে গরু চুরি। মুন্সীগঞ্জ জেলা পুলিশের বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত। প্রতারক চক্রের প্রধান আসামি রতন সাহা ও সোমা সাহা সামী রতনকে গ্রেফতারের দাবি। ঘাতক শাহীন সাত টুকরো করে পলিথিনে ভরে বিভিন্ন জায়গায় ফেলে আসে ওবায়দুল্লাহর মৃতদেহ। সচল বিদ্যুৎ লাইনে ঝুঁকিপূর্ণ দুঃসাহসিক চুরি — গজারিয়ায় ৩৭ কেভিএ ট্রান্সফরমার উধাও। দুস্থ ও হতদরিদ্র পরিবারে সেলাই মেশিন বিতরণ করল মদিনা ইসলামী মিশন। চট্টগ্রাম সমিতি সি‌লে‌টের উদ্যো‌গে পবিত্র মাহে রমজান উপলক্ষে সৌহার্দ্যপূর্ণ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। সাংবাদিক উন্নয়ন পরিষদের আয়োজনে শিশু মেহমানদের নিয়ে ইফতার। গত ২৪ ঘণ্টায়, ২৮ ফেব্রুয়ারি ২০২৬ সকাল থেকে এখন পর্যন্ত, ইসরায়েল-আমেরিকান হামলায় ইরানের নিহত গুরুত্বপূর্ণ ব্যক্তিদের আপডেটেড তালিকা। বগুড়া নন্দীগ্রামে ছাত্রদল সভাপতির ছুরিকাঘাতে কলেজ সভাপতি হাসপাতালে।

আগামীকাল ময়মনসিংহ জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এর জনসভাকে ঘিরে আজ সাংবাদিক সম্মেলন করে ময়মনসিংহ জেলা এনসিপি’র

মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধিঃ / ১৬৯ Time View
Update : রবিবার, ২৭ জুলাই, ২০২৫

মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধিঃ

ময়মনসিংহে আগামী কাল সোমবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জুলাই পদযাত্রাকে ঘিরে সংবাদ সম্মেলন করে ময়মনসিংহ জেলা এনসিপির নেতৃবৃন্দ।

আজ ২৭ জুলাই রবিবার বেলা সাড়ে ১১টার দিকে টাউন হল তারেক স্মৃতি অডিটরিয়ামের সামনে পদযাত্রার বিভিন্ন বিষয়ে স্থানীয় সাংবাদিকদের অবহিত করেন নেতারা। এ সময় সমাবেশের সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে বলেও জানান নেতৃবৃন্দ।

সংবাদ সম্মেলনে বৈষম্যবিরোধী ময়মনসিংহ জেলা সদস্য সচিব আলী হোসেন তাদের শান্তিপূর্ণ পদযাত্রায় জেলার সর্বস্তরের জনগণকে অংশগ্রহণের আহ্বান জানিয়ে বলেন, এই পদযাত্রার মাধ্যমে তারা দেশপ্রেম, গণতন্ত্র ও জনগণের অধিকারভিত্তিক রাজনীতির পক্ষে সচেতনতা সৃষ্টি করতে চান।

তারা শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল অংশগ্রহণের জন্য সকলের সহযোগিতা কামনা করেন।নেতৃবৃন্দ জানায়, কর্মসূচি সোমবার বিকেল ৫টার দিকে জেলা শহরে পদযাত্রা করে শহরের টাউন হলের কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশের মাধ্যমে শেষ হবে।

আরও পড়ুনঃ বগুড়ায় অটোরিকশা ও সিএনজি চালকদের মধ্যে দ্বন্দ্বে, ভাঙচুর

এ সময় কেন্দ্রীয় নেতাদের ময়মনসিংহে আগমন ও কেন্দ্রীয় কর্মসূচির সার্বিক বিষয় এবং নিরাপত্তার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবহিত করা হয়েছে বলে জানানো হয়।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ নির্বাহী কমিটির যুগ্ম সদস্য সচিব সাকিবুল হাসান, সদস্য আল মামুন, খলিল শেখ প্রমুখ।

উল্লেখ্য, ময়মনসিংহের পুলিশ সুপার কাজী আখতার উল আলম জানান, ‘সোমবার এনসিপির সমাবেশ ঘিরে অতিরিক্ত ৩০০ থেকে ৩৫০ জন পুলিশ মোতায়েন থাকবে। এছাড়া সমাবেশ ঘিরে বিভিন্ন বাহিনীর সমন্বয়ে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category