সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৮:৩৬ পূর্বাহ্ন
Headline :
ইসলামী বিশ্বের প্রখ্যাত বিপ্লবী নেতা ও ন্যায়ভিত্তিক সংগ্রামের প্রতীক মহামান্য আয়াতুল্লাহ আলী খামেনী–এর শত্রু পক্ষের হামলায় শহিদ হওয়ায় গণঅধিকার পার্টি পিআরপি এর চেয়ারম্যান মহোদয়ের শোক বার্তা। বগুড়া শহরে খতিবকে ছুরিকাঘাতে হত্যা। ইসলামী বিশ্বের প্রখ্যাত বিপ্লবী নেতা ও ন্যায়ভিত্তিক সংগ্রামের প্রতীক মহামান্য আয়াতুল্লাহ আলী খামেনী–এর শত্রু পক্ষের হামলায় শহিদ হওয়ায় গণঅধিকার পার্টি পিআরপি এর চেয়ারম্যান মহোদয়ের শোক বার্তা। শপথ গ্রহণের পর অফিসে বসেই দুর্নীতিমুক্ত আধুনিক খুলনা গড়ার প্রতিশ্রুতি নজরুল ইসলাম মঞ্জু। ড্রেন পরিষ্কারে ভোরে মাঠে নামবেন খুলনা সিটি কর্পোরেশনের নতুন প্রশাসক মঞ্জু। নরসিংদীর মনেহরদী উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে দুই মাদককারবী গ্রেফতার। ভোলাহাট সীমান্তে ডিএনসি’র অভিযানে হেরোইনসহ আটক ১। দিঘলিয়ায় সংসদ সদস্য আজিজুল বারী হেলাল রাষ্ট্রের প্রকৃত শক্তি জনগণ, আর প্রশাসন হচ্ছে জনগণের সেবক। বিদায় আয়াতুল্লাহ আলি খামেনি.শোক প্রকাশ। সিরাজগঞ্জের কাজিপুরে সিএইচসিপির বিরুদ্ধে মাটি ব্যবসায়ীর কাছে চাঁদা দাবির অভিযোগ উঠেছে।

অভাব জয় করে বিচারকের আসনে গোলাম রসুল সুইট

মোঃ আরিফুল ইসলাম মুরাদ সিনিয়র সাংবাদিক স্টাফ রিপোটারঃ / ৩২ Time View
Update : রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৫

মোঃ আরিফুল ইসলাম মুরাদ সিনিয়র সাংবাদিক স্টাফ রিপোটারঃ

অভাব জয় করে বিচারকের আসনে গোলাম রসুল সুইট।বাবা ঢাকায় সিকিউরিটি গার্ড, মা গৃহকর্মী—এমন এক পরিবারেই জন্ম গোলাম রসুল সুইটের। শৈশব ছিল অভাব-অনটনে ভরা, তবুও তিনি হার মানেননি।

দিনে টিউশনি, রাতে পড়াশোনা—সংগ্রাম আর স্বপ্ন একসঙ্গে চলতে থাকে। বিশ্ববিদ্যালয়ে ভর্তি ফি জোগাড় করতে বিক্রি হয়ে যায় মায়ের একমাত্র গরু। টাকার অভাবে ঢাকায় কোচিং করতে গিয়ে চোখের পানি ফেলতে হলেও থেমে থাকেননি সুইট। সহপাঠী আর শিক্ষকদের সাহায্যে আবার নতুন করে শুরু হয় লড়াই।

শেষ পর্যন্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে ভর্তি হয়ে টিউশনি করে পড়াশোনা চালিয়ে যান। সেই সুইট আজ ১২তম বিচার বিভাগীয় পরীক্ষায় উত্তীর্ণ হয়ে সহকারী জজ হিসেবে নিয়োগ পেয়েছেন।

আরও পড়ুনঃ আইন সহায়তা কেন্দ্র আসক ও মানবাধিকার ফাউন্ডেশনের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

তিনি বলছেন—
আমি বড়লোক হতে চাই না, মানুষের জন্য ন্যায়বিচার করাই হবে আমার একমাত্র লক্ষ্য।”

আজ মায়ের চোখ ভরে উঠেছে আনন্দাশ্রুতে, বাবার মুখে হাসি। ছেলে শুধু নিজের নয়, পুরো গ্রামের গর্ব।

এই গল্প প্রমাণ করে—
অভাব নয়, ইচ্ছাশক্তিই পারে ভাগ্যের চাকা ঘুরিয়ে দিতে।

মোঃ আরিফুল ইসলাম মুরাদ সিনিয়র সাংবাদিক স্টাফ রিপোটারঃ


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category