সোমবার, ০২ মার্চ ২০২৬, ০১:৫৭ অপরাহ্ন
Headline :
ঘাতক শাহীন সাত টুকরো করে পলিথিনে ভরে বিভিন্ন জায়গায় ফেলে আসে ওবায়দুল্লাহর মৃতদেহ। সচল বিদ্যুৎ লাইনে ঝুঁকিপূর্ণ দুঃসাহসিক চুরি — গজারিয়ায় ৩৭ কেভিএ ট্রান্সফরমার উধাও। দুস্থ ও হতদরিদ্র পরিবারে সেলাই মেশিন বিতরণ করল মদিনা ইসলামী মিশন। চট্টগ্রাম সমিতি সি‌লে‌টের উদ্যো‌গে পবিত্র মাহে রমজান উপলক্ষে সৌহার্দ্যপূর্ণ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। সাংবাদিক উন্নয়ন পরিষদের আয়োজনে শিশু মেহমানদের নিয়ে ইফতার। গত ২৪ ঘণ্টায়, ২৮ ফেব্রুয়ারি ২০২৬ সকাল থেকে এখন পর্যন্ত, ইসরায়েল-আমেরিকান হামলায় ইরানের নিহত গুরুত্বপূর্ণ ব্যক্তিদের আপডেটেড তালিকা। বগুড়া নন্দীগ্রামে ছাত্রদল সভাপতির ছুরিকাঘাতে কলেজ সভাপতি হাসপাতালে। ইসলামী বিশ্বের প্রখ্যাত বিপ্লবী নেতা ও ন্যায়ভিত্তিক সংগ্রামের প্রতীক মহামান্য আয়াতুল্লাহ আলী খামেনী–এর শত্রু পক্ষের হামলায় শহিদ হওয়ায় গণঅধিকার পার্টি পিআরপি এর চেয়ারম্যান মহোদয়ের শোক বার্তা। বগুড়া শহরে খতিবকে ছুরিকাঘাতে হত্যা। ইসলামী বিশ্বের প্রখ্যাত বিপ্লবী নেতা ও ন্যায়ভিত্তিক সংগ্রামের প্রতীক মহামান্য আয়াতুল্লাহ আলী খামেনী–এর শত্রু পক্ষের হামলায় শহিদ হওয়ায় গণঅধিকার পার্টি পিআরপি এর চেয়ারম্যান মহোদয়ের শোক বার্তা।

অবিলম্বে সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নের দাবি বিএমএসএফ-এর

নিজস্ব প্রতিনিধি : মোঃ আনোয়ার হোসেন / ৩৬ Time View
Update : রবিবার, ১০ আগস্ট, ২০২৫

নিজস্ব প্রতিনিধি : মোঃ আনোয়ার হোসেন।

ঢাকা, শনিবার, ৯ আগস্ট ২০২৫ :
গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে জবাই করে হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি এবং সারাদেশে সাংবাদিকদের ওপর নির্যাতন, মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে সারাদেশব্যাপী প্রতিবাদ সমাবেশ করেছে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ)।

শনিবার সকাল ১১টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখার যৌথ আয়োজনে অনুষ্ঠিত সমাবেশে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএমএসএফ ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আহমেদ আবু জাফর।

তিনি বলেন, “সাংবাদিকরা রাষ্ট্রের কাছে বেতন চান না, তারা শুধু নিরাপত্তা চান। এটা দিতে রাষ্ট্রের এত দ্বিধা কেনো? তুহিন হত্যার বিচার দ্রুত শেষ করতে হবে, যেন সাগর-রুনি ঘটনার মতো দীর্ঘসূত্রিতা না হয়।”

আরও পড়ুনঃ পাঁচবিবিতে সাংবাদিক হত্যা ও হামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত

সমাবেশে আরও বক্তব্য রাখেন ট্রাস্টি বোর্ডের সদস্য মোস্তাক আহমেদ খান, কেন্দ্রীয় কমিটির সাবেক যুগ্ম সম্পাদক সৈয়দ খায়রুল আলম, সহ-সম্পাদক সেলিম নিজামী, রিয়াজুল হাসান অভি, উজ্জ্বল ভুঁইয়া, শফিকুল ইসলাম, তারিক লিটু, মারিয়া আক্তার প্রমুখ। সভাপতিত্ব করেন ঢাকা মহানগর উত্তর শাখার সভাপতি জাকির হোসেন।

এছাড়া বাংলাদেশ রিপোর্টার্স কাউন্সিলের চেয়ারম্যান টিএইচএম জাহাঙ্গীরের নেতৃত্বে একটি প্রতিনিধি দল সমাবেশে যোগ দেন।

এদিকে তুহিন হত্যার বিচার ও সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নের দাবিতে জেলা ও উপজেলা পর্যায়েও বিএমএসএফসহ বিভিন্ন সাংবাদিক সংগঠন পৃথকভাবে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category