শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৩:০১ পূর্বাহ্ন
Headline :
কুমিল্লার কালা কচুয়ায় স্টার লাইন’র বাস চাপায় প্রাইভেটকারে থাকা একই পরিবারের ৪ জন ও চালক সহ ৫ জন নিহত। চাঁপাইনবাবগঞ্জে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত। কালিহাতী ঝিনাই নদীর তীরে মহা অষ্টমীর স্নান উৎসব পালিত। দৌলতদিয়া ফেরিঘাটে বাসডুবির ঘটনায় নিহত বেড়ে ২৩। চট্টগ্রামের মীরসরাইয়ে উপজেলা প্রশাসনের উদ্যোগে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান। ২৬শে মার্চ: জাতীয় গণমাধ্যম কমিশনের আয়োজনে দেশব্যাপী স্বাধীনতা ও জাতীয় দিবস পালন। চাঁপাইনবাবগঞ্জে স্বাধীনতা দিবস উপলক্ষে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা। খুলনার তেরখাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন। প্রধানমন্ত্রী তারেক রহমান এর নির্দেশ উপেক্ষিত: চট্টগ্রামের সর্বোত্র এলপি গ্যাসের দাম সিমাহীন বৃদ্ধি, ব্যবহার কারীদের ক্ষোভ-হতাশা। খুলনার তেরখাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন।

অগ্নিদুর্গতদের পাশে দাঁড়াল ” বাগীশিক”। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে আর্থিক সহায়তা প্রদান।

Reporter Name / ৭৩ Time View
Update : বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬

স ম জিয়াউর রহমান, চট্টগ্রাম থেকে :

সীতাকুণ্ড বহরপুর গ্রাম-এ সম্প্রতি ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ গীতা শিক্ষা কমিটি ( বাগীশিক) সীতাকুণ্ড উপজেলা সংসদ ও চট্টগ্রাম উত্তর জেলা সংসদ। গত ২৩ মার্চ -এ সংগঠনটির উদ্যোগে বিশ্বমানবতার অংশ হিসেবে ক্ষতিগ্রস্তদের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়।

 

অনুদান বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাগীশিক চট্টগ্রাম উত্তর জেলা সংসদের সভাপতি লায়ন শুভাশিষ চৌধুরী, সাধারণ সম্পাদক লায়ন বাসু চৌধুরী, জেলা সাংসদের পৃষ্ঠপোষক রতন দাশ, যুগ্ম সাধারণ সম্পাদক রাসকিন চৌধুরী, দেবব্রত গোলদার, উজ্জ্বল চন্দ্র নাথ, প্রিয়ম দে, সীতাকুণ্ড উপজেলা সংসদের সভাপতি অমর শীল, উপদেষ্টা ডাঃ মানিক লাল দাশ গুপ্ত, পংকজ মন্ডল।

 

অন্যন্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন ভগীরথ দে, নিকাশ দাশ, হৃদয় দাশ, লক্ষীকান্ত চৌধুরী, উত্তম দে, সবুজ চৌধুরীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

 

বক্তারা তাদের বক্তব্যে বলেন, এ ধরনের দুর্যোগে অসহায় মানুষের পাশে দাঁড়ানো সমাজের সকলের নৈতিক দায়িত্ব।

 

বাগীশিকের পক্ষ থেকে জানানো হয়, তারা ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখবে।

 

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো এই সহায়তা পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং দ্রুত পুনর্বাসনের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতা কামনা করেন।

 

উল্লেখ্য, গত ১৩ মার্চ সকাল -এ সংঘটিত এই অগ্নিকাণ্ডে দশটি পরিবারের ঘরবাড়ি সম্পূর্ন পুড়ে যায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category