Valobasar Metaphysical
প্রবন্ধে লেখক কলামিষ্ট -
আহমেদ শাহরিয়ার নুসরাত জাহান খুশি,
(রংপুর মহানগর, রংপুর)
Men in love—ব্যাপারটা সত্যিই ভয়ঙ্কর সুন্দর!
একজন পুরুষ যখন সত্যি ভালোবাসে, তখন তার ভালোবাসা শুধু বড় বড় কথায় প্রকাশ পায় না—প্রকাশ পায় ছোট ছোট ত্যাগে, যত্নে আর অপেক্ষায়।
আপনি যদি কোনো পুরুষের সত্যিকারের পছন্দের নারী হয়ে উঠতে পারেন, দেখবেন—সে নিজের ব্যস্ততার মাঝেও আপনার জন্য সময় বের করবে। বন্ধুমহলের আড্ডা ছেড়ে আপনার অভিমান ভাঙাতে ছুটে আসবে। আপনার খামখেয়ালি বাচ্চামিগুলোকে বিরক্তি নয়, বরং ভালোবেসে প্রশ্রয় দেবে; কখনো কখনো নিজেই আপনার সঙ্গে বাচ্চা হয়ে যাবে।
জানালার ধারের পছন্দের সিটটা ছেড়ে দেবে আপনার জন্য। নিজের পছন্দের লেগ পিসটাও হাসিমুখে আপনার প্লেটে তুলে দেবে। যে মানুষটা কখনো কারও জন্য অপেক্ষা করে না, সেই মানুষটাই হয়তো হাতে ফুল নিয়ে ঘণ্টার পর ঘণ্টা আপনার অপেক্ষায় দাঁড়িয়ে থাকবে।
কারণ সত্যিকারের ভালোবাসায় ‘আমি’ ধীরে ধীরে ‘আমরা’ হয়ে যায়।
আপনার হাসিতে তার আনন্দ, আপনার কষ্টে তার অস্থিরতা, আর আপনার ভালো থাকাতেই তার একরকম শান্তি খুঁজে পাওয়া।
নিঃস্বার্থ ভালোবাসা মানে নিজের অস্তিত্ব হারিয়ে ফেলা নয়; বরং দুজনের স্বপ্ন, অভিমান, দুর্বলতা আর আনন্দকে সমান গুরুত্ব দিয়ে পাশাপাশি হাঁটা। যেখানে অধিকার আছে, কিন্তু জোর নেই; যত্ন আছে, কিন্তু হিসাব নেই; বিশ্বাস আছে, কিন্তু সন্দেহের বোঝা নেই।
আর সেই বিশ্বাস ও ভালোবাসা যদি অটুট থাকে, তাহলে জীবনের সবচেয়ে সাধারণ মুহূর্তও অসাধারণ হয়ে ওঠে।
একটা জানালার পাশের সিট, এক টুকরো পছন্দের খাবার, হাতে ধরা একটা ফুল—সবকিছুতেই তখন ভালোবাসার গল্প লেখা থাকে।
জীবনটা তখন শুধু একসঙ্গে কাটানো নয়—একসঙ্গে অনুভব করা।
একসঙ্গে হাসা, অভিমান করা, আবার মান-অভিমান ভুলে পাশাপাশি হাঁটা।
আর বয়স যতই বাড়ুক, দুজনের চোখে যেন থেকে যায় সেই একই ভালোবাসা—
"বিশ্বাস আর ভালোবাসা অটুট থাকলে, সারাজীবন একসাথে সমুদ্র বিলাশ উপভোগ করা যায়"
প্রধান উপদেষ্টা : ফরহাদ মাজহার
প্রকাশক ও সম্পাদক : মোঃ আবুল হাসেম
সহ সম্পাদক : মোঃ গোলাম কিবরিয়া
01884-553490
Copyright © 2026 Dainik Banglar Sangbad. All rights reserved.