নিজস্ব প্রতিবেদক:
আন্তর্জাতিক মানবাধিকার সুরক্ষা এবং বিরোধ নিষ্পত্তি কেন্দ্র (IHRPDRC)-এর ডিপুটি ডিরেক্টর (যোগাযোগ) হিসেবে দায়িত্ব গ্রহণ করায় বিদ্যুৎ চন্দ্র বর্মনকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছে ন্যাশনাল ইউনিটি কাউন্সিল–এন ইউ সি এর নেতৃবৃন্দ।
সংগঠনটির শীর্ষ নেতৃত্ব এক অভিনন্দন বার্তায় বলেন, মানবাধিকার সুরক্ষা, নির্যাতন-নিপীড়নের শিকারদের পাশে দাঁড়ানো, ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং সামাজিক নিরাপত্তা নিশ্চিতে ইতোমধ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন বিদ্যুৎ চন্দ্র বর্মন। তাঁর সততা, নিষ্ঠা ও দক্ষতার স্বীকৃতি হিসেবে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার এমন গুরুত্বপূর্ণ পদে দায়িত্বপ্রাপ্ত হওয়া নিঃসন্দেহে গৌরবের বিষয়।
নেতৃবৃন্দ আরও বলেন, তাঁর মতো যোগ্য, পরিশ্রমী ও মানবিক নেতা এই প্রতিষ্ঠানে যুক্ত হওয়ায় মানবাধিকার সুরক্ষা ও বিরোধ নিষ্পত্তি কার্যক্রম আরও গতিশীল হবে। একইসঙ্গে দেশব্যাপী মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে সোচ্চার ভূমিকা পালনে সংগঠনটির কার্যক্রম আরও শক্তিশালী হবে।
বিদ্যুৎ চন্দ্র বর্মন আন্তর্জাতিক মানবাধিকার সুরক্ষা এবং বিরোধ নিষ্পত্তি কেন্দ্রের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, এই দায়িত্ব তাঁর ওপর ন্যস্ত করায় তিনি কেবল সংগঠনের নয়, মানবিক মূল্যবোধ রক্ষার ক্ষেত্রে সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে কাজ করবেন। তিনি সবার সহযোগিতা কামনা করেন।
ন্যাশনাল ইউনিটি কাউন্সিল–এন ইউ সি এর নেতৃবৃন্দ তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং দায়িত্বপালনে সর্বাত্মক সফলতা কামনা করেছেন।
প্রধান উপদেষ্টা : ফরহাদ মাজহার
প্রকাশক ও সম্পাদক : মোঃ আবুল হাসেম
সহ সম্পাদক : মোঃ গোলাম কিবরিয়া
01884-553490
Copyright © 2026 Dainik Banglar Sangbad. All rights reserved.