মোয়াজ্জেম হোসেন, কলাপাড়া:
কলাপাড়া উপজেলায় ২০২৪-২৫ অর্থবছরে বিভিন্ন সময়ে প্রাকৃতিক দুর্যোগ ও অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে ঢেউটিন ও গৃহনির্মাণ বাবদ চেক প্রদান করা হয়েছে। সোমবার দুপুরে কলাপাড়া উপজেলা পরিষদ চত্বরে দুর্যোগ ব্যাবস্থাপনা অধিদপ্তর, দূর্যোগ ও ত্রান মন্ত্রণালয় সহোযোগিতায়, কলাপাড়া উপজেলা প্রশাসনের আয়োজনে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
আরও পড়ুনঃ কুরআন অবমাননার প্রতিবাদে মোহনগঞ্জে বিক্ষোভ অনুষ্ঠিত
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ রবিউল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা ত্রান ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোকছেদুল আলম, কলাপাড়া উপজেলার সকল প্রশাসক ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানগণ ও ইউপি সদস্যগণ। এ সময় ১২টি ইউনিয়নের ৩৭ জন উপকার ভোগীকে ৩৭ বান্ডিল ঢেউটিন এবং নির্মাণ খরচ বাবদ একলক্ষ ১১হাজার চেক বিতরণ করা হয়েছে।
উপজেলা ত্রাণ ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোকছেদুল আলম বলেন, দুর্যোগ ব্যাবস্থাপনা অধিদপ্তর, দূর্যোগ ও ত্রান মন্ত্রণালয় সহোযোগিতায়, কলাপাড়া উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রাকৃতিক দুর্যোগ ও অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে এ ঢেউটিন ও গৃহনির্মাণ বাবদ চেক প্রদান করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি জানান।
প্রধান উপদেষ্টা : ফরহাদ মাজহার
প্রকাশক ও সম্পাদক : মোঃ আবুল হাসেম
সহকারী সম্পাদক : মোঃ ছাব্বির হোসেন
সহ সম্পাদক : মোঃ গোলাম কিবরিয়া
নির্বাহী সম্পাদক : মেছবাহ উদ্দিন (01884-553490, 01911-206989)
Copyright © 2026 Dainik Banglar Sangbad. All rights reserved.