গাইবান্ধা জেলা প্রতিনিধি:
মাদক থেকে মুক্তি চাই, সুস্থ সমাজ গড়তে চাই"—এই প্রতিপাদ্যে আজ ২৬ জুন (বুধবার) গাইবান্ধা জেলায় যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস। জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ আয়োজনে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়।
দিনটি উপলক্ষে সকালে জেলা প্রশাসক কার্যালয় চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।
সভায় সভাপতিত্ব করেন গাইবান্ধা জেলা প্রশাসক মো. মুরসালিন, প্রধান অতিথি ছিলেন পুলিশ সুপার মো. কামাল হোসেন, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, শিক্ষা কর্মকর্তা, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের সহকারী পরিচালকসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।
আরও পড়ুনঃ ফ্যাসিস্ট আচরণ ও দায়িত্ব এড়ানোর অভিযোগ: সাদুল্লাপুর ইউএনওকে ঘিরে ফেসবুকে সমালোচনার ঝড়
বক্তারা বলেন, মাদক সমাজের জন্য ভয়াবহ এক ব্যাধি। এটি শুধু একজন ব্যক্তিকে নয়, পুরো পরিবার, সমাজ এবং জাতিকে ধ্বংস করে দিতে পারে। মাদকের ভয়াল ছোবল থেকে তরুণ সমাজকে রক্ষা করতে হবে। এজন্য পারিবারিক, সামাজিক ও প্রশাসনিকভাবে সমন্বিত উদ্যোগ গ্রহণের আহ্বান জানানো হয়।
আলোচনা সভা শেষে মাদকবিরোধী শপথগ্রহণ ও লিফলেট বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। এছাড়াও জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মাদকবিরোধী দেয়ালিকা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়।
দিবসটি ঘিরে গাইবান্ধা জেলাজুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ এবং মাদকবিরোধী সামাজিক সচেতনতার জোরালো বার্তা।
প্রধান উপদেষ্টা : ফরহাদ মাজহার
প্রকাশক ও সম্পাদক : মোঃ আবুল হাসেম
সহকারী সম্পাদক : মোঃ ছাব্বির হোসেন
সহ সম্পাদক : মোঃ গোলাম কিবরিয়া
নির্বাহী সম্পাদক : মেছবাহ উদ্দিন (01884-553490, 01911-206989)
বার্তা সম্পাদক : মোঃ বদিয়ার মুন্সী
মফাস্বল সম্পাদক: মাহবুবুর রহমান।
সাহিত্য বিষয়ক সম্পাদকঃ আসাদুজ্জামান খান মুকুল
www.dainikbanglarsangbad.com
ইমেইলঃ dainikbanglarsangbad490@gmail.com
প্রধান কার্যলয়ঃ ৩৬০/১,২তলা ভিটিবির নিকটে,
ডি আইটি রোড রামপুরা ঢাকা।
মোবাইলঃ01736-091515, 01716-698621
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright © 2026 Dainik Banglar Sangbad. All rights reserved.