ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগর থানা পুলিশের বিশেষ অভিযানে 20 বোতল স্কোপ সহ গ্রেফতার ১।
রৌনাক খান সরাইল- বিজয়নগর প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগরে ২০ বোতল স্কোপসহ আবুল কালাম ৫৭ নামের এক ব্যক্তি গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার ১৫ই সেপ্টেম্বর সকাল দশটা পাঁচ মিনিটের দিকে উপজেলার পাহাড়পুর ইউনিয়নের সেজামুড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয় গ্রেপ্তার আবুল কালাম সরাইল উপজেলার শাহবাজপুর ইউনিয়নের এক নম্বর ওয়ার্ডের শাহবাজপুর মুরাহাটি এলাকার মৃত আবু তাহেরের ছেলে পুলিশ সূত্রে জানা গেছে বিজয়নগর থানার উপ-পরিদর্শক এস আই নাজমুল হাসান এর নেতৃত্বে পুলিশের একটি দল এলাকায় মাদকবিরোধী অভিযান চালায় এ সময় রহিমের বসতবাড়ির ইটের সলিং রাস্তার উপর থেকে আবুল কালাম কে আটক করা হয়। পরে আবুল কালামের কাছ থেকে ২০ বোতল স্কোপ উদ্ধার করা হয় পুলিশ জানিয়েছে উদ্ধার করা স্কোপ উপস্থিত সাক্ষীদের সামনে বিধি অনুযায়ী জব্দ করা হয়েছে এ ঘটনায় আবুল কালাম এর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) সারণির ১৪(খ) ধারায় মামলা করা হয়েছে বিজয়নগর থানায় করা মামলার এফ আই আর নম্বর ২৩ এবং জিআর নম্বর ৩৬৫ একই দিন মামলাটি নথিভুক্ত করা হয় পুলিশের ভাষ্য মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে।
প্রধান উপদেষ্টা : ফরহাদ মাজহার
প্রকাশক ও সম্পাদক : মোঃ আবুল হাসেম
সহ সম্পাদক : মোঃ গোলাম কিবরিয়া
01884-553490
Copyright © 2026 Dainik Banglar Sangbad. All rights reserved.