লালমনিরহাট জেলার পাটগ্রাম থানা, দোয়ানী পুলিশ ক্যাম্প, গোড়ল পুলিশ তদন্ত কেন্দ্র আকস্মিক পরিদর্শন করলেন পুলিশ সুপার জনাব মোঃ আসাদুজ্জামান মহোদয়।
রওশন বাবু, লালমনিরহাট জেলা প্রতিনিধি, দৈনিক বাংলা সংবাদ।
অদ্য ১৮/০৭/২০২৬ খ্রিঃ তারিখ পুলিশ সুপার জনাব মোঃ আসাদুজ্জামান মহোদয় লালমনিরহাট জেলার পাটগ্রাম থানা, দোয়ানী পুলিশ ক্যাম্প, গোড়ল পুলিশ তদন্ত কেন্দ্র আকস্মিক পরিদর্শন করেন।
পুলিশ সুপার মহোদয় লালমনিরহাট জেলার পাটগ্রাম থানা, দোয়ানী পুলিশ ক্যাম্প, গোড়ল পুলিশ তদন্ত কেন্দ্র ঘুরে দেখেন। পুলিশ সুপার মহোদয় লালমনিরহাট জেলার ০৩ টি ইউনিটের উপস্থিত অফিসার ও ফোর্সদের সঙ্গে কুশলাদি বিনিময় করেন। সেখানে উপস্থিত অফিসার ফোর্সদেরদের কথা মনোযোগ সহকারে শুনেন এবং লালমনিরহাট জেলা পুলিশের সার্বিক কার্যক্রমকে গতিশীল করার জন্য বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক-নির্দেশনা প্রদান করেন।
এসময় আরো উপস্থিত ছিলেন জনাব মোঃ শাহাদত হোসেন সুমা, বিপিএম (বার), অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), লালমনিরহাট, জনাব জয়ন্ত কুমার সেন, সহকারী পুলিশ সুপার, বি-সার্কেল, লালমনিরহাট, অফিসার ইনচার্জগণ সহ লালমনিরহাট জেলার ০৩ টি ইউনিটের বিভিন্ন পদবীর পুলিশ সদস্যগণ।
প্রধান উপদেষ্টা : ফরহাদ মাজহার
প্রকাশক ও সম্পাদক : মোঃ আবুল হাসেম
সহ সম্পাদক : মোঃ গোলাম কিবরিয়া
01884-553490
Copyright © 2026 Dainik Banglar Sangbad. All rights reserved.