শুক্রবার রাজধানী ঢাকার বিজয় নগরের হোটেল অরনেট বলরুমে জমকালো আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হল বাংলাদেশ সাংবাদিক ঐক্য পরিষদ বিজেইউসির ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ-২০২৬ সম্মেলন অনুষ্ঠিত।
বিজেইউসি সভাপতি রাজু আলীমের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা বিশিষ্ট শিক্ষাবিদ বৌদ্ধতাত্বিক ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. সুকোমল বড়ুয়া। অনুষ্ঠান স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ সাংবাদিক ঐক্য পরিষদ (বিজেইউসি) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সাব্বির আহমেদ রনি। প্রধান আলোচক ছিলেন মাননীয় সংসদ সদস্য ও ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ন-আহবায়ক ফেরদৌসী আহমেদ মিষ্টি।
বিশেষ অতিথি ছিলেন জাতীয় প্রেসক্লাবের স্থায়ী সদস্য ও কলামিস্ট ফোরাম অব বাংলাদেশের মহাসচিব মীর আব্দুল আলীম, টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশন অব বাংলাদেশ মহাসচিব ও দৈনিক স্বদেশ বিচিত্রার সম্পাদক ও প্রকাশক কবি শ্রী অশোক ধর, বাংলাদেশ এডিটর ফোরামের মহাসচিব ও ডেইলি প্রেজেন্ট টাইম পত্রিকার প্রকাশক ওমর ফারুক জালাল, মিডিয়া জার্নালিস্ট ফোরাম অব বাংলাদেশ সভাপতি সাইদ মাহমুদ, মাসিক মানবাধিকার খবর পত্রিকার সম্পাদক ও প্রকাশক মোঃ রিয়াজ উদ্দিন, বিজেইউসির স্থায়ী পরিষদের সদস্য কাজী ফারুক, লায়ন মোহাম্মদ বশিরুজ্জামান, মোঃ শফিকুর রহমান, মোঃ দুলাল হোসেন সহ প্রমূখ। অনুষ্ঠান পরিচালনা করেন বিজেইউসির প্রতিষ্ঠাতা মহাসচিব মোক্তার হোসেন ও সাংগঠনিক সম্পাদক জহিরুল কাইয়ুম মিঠু।
এ সময় উপস্থিত ছিলেন বিজেইউসির প্রথম-ভাইস চেয়ারম্যান মোহাম্মদ রোকনুজ্জামান রকি ভূঁইয়া,ভাইস-চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান মিজান, মফিজুর রহমান কাজল, যুগ্ম মহাসচিব রফিকুল হুদা বাবু, সায়েম ইসলাম টুটুল, রিফাত মাহবুব সাকিব, জাহিদুর রহমান মিঠু, সাংগঠনিক সম্পাদক জহিরুল কাইয়ুম মিঠু, আজগর হোসেন,মোঃ জামাল হোসেন আলম, তন্ময় মাহমুদ, প্রচার সম্পাদক অলোক বসু, দপ্তর সম্পাদক শাহাবুদ্দিন মাসুদ, ক্রীয়া সম্পাদক রফিকুল ইসলাম জুয়েল, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মোহাম্মদ মিল্টন খান, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক সাবিনা সোমা, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মোহাম্মদ মঈন উদ্দিন উজ্জ্বল, ধর্ম বিষয়ক সম্পাদক আব্দুর রব, কার্যনির্বাহী সদস্য ইকবাল খালেক, কার্যনির্বাহী সদস্য প্রীতিকা ইসলাম। এছাড়াও বিজেইউসির ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে দ্বিতীয় পর্বে বাংলাদেশ সাংবাদিক ঐক্য পরিষদ (বিজেইউসি) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সাব্বির আহমেদ রনি ঢাকা মহানগর উত্তর ও দক্ষিন আহবায়ক কমিটি ঘোষণা করেন ও ধন্যবাদ জ্ঞাপন করেন বিজেইউসির সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান। অনুষ্ঠান শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
প্রধান উপদেষ্টা : ফরহাদ মাজহার
প্রকাশক ও সম্পাদক : মোঃ আবুল হাসেম
সহ সম্পাদক : মোঃ গোলাম কিবরিয়া
01884-553490
Copyright © 2026 Dainik Banglar Sangbad. All rights reserved.