জুলাই শহীদ দিবস উপলক্ষে বান্দরবানে শ্রদ্ধাঞ্জলি অর্পণ ও আলোচনা সভা অনুষ্ঠিত
মোহাম্মদ আকাশ বান্দরবান জেলাপ্রতিনিধি:
জুলাই শহীদ দিবস-২০২৬' উপলক্ষে বান্দরবান জেলা প্রশাসনের উদ্যোগে শ্রদ্ধাঞ্জলি অর্পণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৬ জুলাই) সকালে জেলা প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ জুলাই শহীদদের স্মরণে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান-৩০০ আসনের সংসদ সদস্য সাচিং প্রু জেরী। বিশেষ অতিথি ছিলেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য মাধবী নামী। আলোচনা সভায় সভাপতিত্ব করেন বান্দরবান জেলা প্রশাসক মো. সানিউল ফেরদৌস।
এ সময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো. ওহাবুল ইসলাম খন্দকার, সদর উপজেলা নির্বাহী অফিসার মারুফ সুলতানা খান হীরামনি, জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান, বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সাংবাদিক এবং সুশীল সমাজের প্রতিনিধিরা।
বক্তারা বলেন, জুলাই শহীদদের আত্মত্যাগ দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার অনুপ্রেরণা হয়ে থাকবে। তাঁদের স্মৃতি ধারণ করে আগামী প্রজন্মের কাছে ইতিহাসের সঠিক বার্তা পৌঁছে দেওয়ার আহ্বান জানান বক্তারা।
অনুষ্ঠানের শুরুতে জুলাই শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন ও বিশেষ দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়। পরে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
প্রধান উপদেষ্টা : ফরহাদ মাজহার
প্রকাশক ও সম্পাদক : মোঃ আবুল হাসেম
সহ সম্পাদক : মোঃ গোলাম কিবরিয়া
01884-553490
Copyright © 2026 Dainik Banglar Sangbad. All rights reserved.