হাকিকুর ইসলাম খকন
বিভেদ সৃষ্টি করে শাসনের রাজনীতি প্রত্যাখ্যানের আহ্বান — ঐক্যই জাতির শক্তি দেশবন্ধু রেমিটেন্স যোদ্ধা সংসদ হাকিকুল ইসলাম খোকন, বাপসনিউজঃ বিভেদ সৃষ্টি করে শাসনের রাজনীতি প্রত্যাখ্যানের আহ্বান — ঐক্যই জাতির শক্তি বলেছেন দেশ বন্ধু রেমিট্যান্স যোদ্ধা সংসদ । অধিকার বঞ্চিত মানুষের সংগঠন “দেশবন্ধু” রেমিটেন্স যোদ্ধা সংসদ আন্তর্জাতিক-কেন্দ্রীয় আহ্বায়ক ও প্রতিষ্ঠাতা অ্যাডভোকেট এএনএম ঈসা এবং সদস্য সচিব ও কলামিস্ট এমএ রউফ এক বিবৃতিতে বলেছেন,দেশবাসী এবং বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত বাংলাদেশিদের প্রতি আহ্বান জানিয়েছেন“কোন অবস্থাতেই আমাদেরকে ডিভাইড করে রুল করার সুবিধা দেওয়া সমর্থন করবো না। যারা অতীতের কোনো ইস্যুকে সামনে এনে আমাদের মধ্যে বিভেদ সৃষ্টি করতে চায়, তারা দেশের উন্নয়ন, স্থিতিশীলতা এবং জাতীয় ঐক্যের শত্রু। তাদেরকে দেশের শত্রু হিসেবেই আখ্যায়িত করা হবে।”নেতৃদ্বয় বলেন, ইতিহাস সাক্ষ্য দেয় যে, যখনই কোনো জাতি ধর্ম, মতাদর্শ, রাজনৈতিক পরিচয়, আঞ্চলিকতা বা অতীতের ক্ষতকে কেন্দ্র করে বিভক্ত হয়েছে, তখনই সেই জাতি দুর্বল হয়েছে এবং বহিরাগত কিংবা স্বার্থান্বেষী গোষ্ঠী সেই বিভক্তির সুযোগ নিয়ে নিজেদের স্বার্থ হাসিল করেছে। অপরদিকে, যেসব জাতি পারস্পরিক শ্রদ্ধা, সহনশীলতা এবং জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দিয়ে ঐক্যবদ্ধ থেকেছে, তারা উন্নতি, সমৃদ্ধি এবং মর্যাদার পথে এগিয়ে গেছে।খবর আইবিএননিউজ ।অ্যাডভোকেট এএনএম ঈসা ও কলামিস্ট এমএ রউফ আরও বলেন, অতীতের ঘটনাবলি থেকে শিক্ষা গ্রহণ করা প্রয়োজন, কিন্তু সেই ঘটনাগুলোকে কেন্দ্র করে বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের মধ্যে ঘৃণা, প্রতিহিংসা এবং বিভেদ ছড়ানো কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। জাতিকে সামনে এগিয়ে নিতে হলে আমাদেরকে “প্রতিশোধের রাজনীতি” নয়, বরং “পুনর্মিলন, সহমর্মিতা এবং জাতীয় ঐক্যের রাজনীতি” অনুসরণ করতে হবে।তারা বলেন, বাংলাদেশের সামনে বর্তমানে অর্থনৈতিক উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, শিক্ষার মানোন্নয়ন, বিনিয়োগ বৃদ্ধি, দুর্নীতি প্রতিরোধ এবং প্রবাসী রেমিটেন্স যোদ্ধাদের কল্যাণ নিশ্চিত করার মতো বহু গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ রয়েছে। এসব চ্যালেঞ্জ মোকাবিলায় জাতীয় ঐক্যের কোনো বিকল্প নেই। বিভক্ত জাতি কখনো বড় স্বপ্ন বাস্তবায়ন করতে পারে না।তারা দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেন:“আসুন, আমরা প্রতিজ্ঞাবদ্ধ হই—কোনো ব্যক্তি, গোষ্ঠী বা রাজনৈতিক শক্তিকে আমাদের মধ্যে বিভেদ সৃষ্টি করে শাসন করার সুযোগ দেব না। আমরা ভিন্নমতকে সম্মান করব, কিন্তু জাতীয় স্বার্থে ঐক্যবদ্ধ থাকব। কারণ, ইউনাইটেড উই স্ট্যান্ড,ডিবাইড উই ফল ,—ঐক্য আমাদের শক্তি, বিভক্তি আমাদের দুর্বলতা।তারা আরও বলেন, দেশের উন্নয়ন, গণতন্ত্র, মানবিক মূল্যবোধ এবং ভবিষ্যৎ প্রজন্মের স্বার্থে জাতীয় ঐক্যকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে। ব্যক্তিগত, দলীয় এবং ক্ষুদ্র স্বার্থের ঊর্ধ্বে উঠে একটি সমৃদ্ধ, শান্তিপূর্ণ ও উন্নত বাংলাদেশ গড়তে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান ।
প্রধান উপদেষ্টা : ফরহাদ মাজহার
প্রকাশক ও সম্পাদক : মোঃ আবুল হাসেম
সহ সম্পাদক : মোঃ গোলাম কিবরিয়া
01884-553490
Copyright © 2026 Dainik Banglar Sangbad. All rights reserved.