শ্রীবরদীতে ক্ষতিগ্রস্ত বাঁশের সেতু পরিদর্শনে এমপি রুবেল
সোহেল রানা স্টাফ রিপোর্ট,
টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত শেরপুরের শ্রীবরদী উপজেলার রানীশিমুল ইউনিয়নের বালিজুরি গ্রামের সোমেশ্বরী নদীর ওপর নির্মিত অস্থায়ী বাঁশের সেতু পরিদর্শন করেছেন শেরপুর-৩ আসনের সংসদ সদস্য মাহমুদুল হক রুবেল।শুক্রবার বিকেলে তিনি ক্ষতিগ্রস্ত সেতু এলাকা পরিদর্শন করেন এবং নদীর দুই পাড়ের স্থানীয় বাসিন্দাদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় সংসদ সদস্য মাহমুদুল হক রুবেল বলেন, “আগামীকাল থেকেই অস্থায়ী সেতু নির্মাণের কাজ শুরু করা হবে। খারামুড়া ও রাঙাজান গ্রামের মানুষের দীর্ঘদিনের দুর্ভোগের বিষয়টি বিবেচনায় নিয়ে সোমেশ্বরী নদীর ওপর একটি স্থায়ী সেতু নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। এ বিষয়ে স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে ইতোমধ্যে কথা হয়েছে। অল্প সময়ের মধ্যেই টেন্ডার প্রক্রিয়ার মাধ্যমে ব্রিজ নির্মাণ কাজ শুরু হবে।
প্রধান উপদেষ্টা : ফরহাদ মাজহার
প্রকাশক ও সম্পাদক : মোঃ আবুল হাসেম
সহ সম্পাদক : মোঃ গোলাম কিবরিয়া
(01884-553490, 01911-206989)
Copyright © 2026 Dainik Banglar Sangbad. All rights reserved.