তারেক মঞ্চ কেন্দ্রীয় কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত
মোঃ শাহজালাল সুমন ঢাকা: সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন “তারেক মঞ্চ” কেন্দ্রীয় কমিটির উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের -এর ৪৫তম শাহাদাত বার্ষিকী উৎযাপন উপলক্ষে রাজধানীর উত্তরখান এলাকায় এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে আয়োজিত এ সভায় সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় সভাপতিত্ব করেন তারেক মঞ্চ কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল মালেক। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক এস এম রাশিদুজ্জামান দীপ্ত এবং সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সরোয়ার হোসেন দুলাল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম আক্তার, সহ-সভাপতি শেখ আবু মোহাম্মদ কিসলু, সহ-সভাপতি বজলুর রহমান নাদিম, সহ-সাধারণ সম্পাদক ফজলুর রহমান ফজলু, ক্রীড়া সম্পাদক সুজন আকন্দ, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার ইসমাইল হোসেন, সাংগঠনিক সম্পাদক নুরুল ইসলাম, প্রচার সম্পাদক মামুন হাসান, সহ-সাংগঠনিক সম্পাদক শাহাবুদ্দিন, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক হাবিবুর রহমানসহ কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ। মতবিনিময় সভায় প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক এস এম রাশিদুজ্জামান দীপ্ত বলেন, আগামী ৩০ মে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের -এর শাহাদাত বার্ষিকী উপলক্ষে ঈদের পর সংগঠনের নেতাকর্মীদের নিয়ে তাঁর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। তিনি আরও জানান, গত ১২ মার্চ কেন্দ্রীয় কমিটির উদ্যোগে সংগঠনটির প্রাথমিক কার্যক্রম শুরু হয়। পরবর্তীতে ৩১ মার্চ অনুষ্ঠিত সাংগঠনিক সভার মাধ্যমে ১৯ সদস্যবিশিষ্ট আংশিক কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়। আগামী ১২ জুন পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হবে। ইতোমধ্যে মহানগর ও জেলা পর্যায়ে কমিটি গঠন করা হয়েছে এবং পর্যায়ক্রমে দেশের ৬৪ জেলা মহানগরে কমিটি গঠন করা হবে বলেও জানান তিনি। এসময় সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের মাঝে তারেক মঞ্চের পক্ষ থেকে সদস্যপদ ও সাংগঠনিক দায়িত্বপ্রাপ্তদের চিঠি বিতরণ করা হয়। ইতোমধ্যে যারা সংগঠনের সদস্যপদ ও সাংগঠনিক দায়িত্ব লাভ করেছেন, তাদের হাতে আনুষ্ঠানিকভাবে এসব চিঠি পৌঁছে দেওয়া হয়েছে।সভাপতির বক্তব্যে ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল মালেক বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের -এর মৃত্যুবার্ষিকী পালন এবং আগামী ১২ জুন পূর্ণাঙ্গ কমিটি গঠনের লক্ষ্যে সংগঠনের কার্যক্রম আরও বেগবান করা হবে। পাশাপাশি সমাজের কল্যাণমূলক কর্মকাণ্ডে অংশগ্রহণের মাধ্যমে তারেক মঞ্চকে একটি শক্তিশালী সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
প্রধান উপদেষ্টা : ফরহাদ মাজহার
প্রকাশক ও সম্পাদক : মোঃ আবুল হাসেম
সহ সম্পাদক : মোঃ গোলাম কিবরিয়া
(01884-553490, 01911-206989)
Copyright © 2026 Dainik Banglar Sangbad. All rights reserved.