লোভ লালসার দেশ
তাছলিমা আক্তার মুক্তা
নিজের কাছে নিজেই আমি
এই করিলাম পণ ,
করবো না কাউকে আপন
আর না প্রিয়োজন ।
যতন করে যাদের আমিই
বুকে দিলাম ঠাঁই ,
বিনা দহনে বুকের পাঁজর
পুড়ে করলো ছাঁই ।
উপর উপর হাসল হাসি
অন্ততরে রেখে বিষ ,
বুকের পাঁজর না ভেঙে
দেহের কবর দিস ।
একটা প্রশ্ন রাখছি আমি
প্রিয়ো তোমাদের দ্বারে ,
প্রকাশ্যে বন্ধু সেজে গোপনে
অন্ততটা কেমনে ভাঙতে পারে ?
দহনে পুড়ানো অন্তত আমার
কোন আশাতে গড়বে ,
সব প্রিয়োজন নাগ নাগিন নয়
চিহ্নিত কেমনে করবে ?
স্বার্থের কাছে সব প্রিয়োজন
প্রয়োজন হয় শেষে ,
বিবেকের ঘর বিক্রি হয়েছে
লোভ লালসার দেশে ।
প্রধান উপদেষ্টা : ফরহাদ মাজহার
প্রকাশক ও সম্পাদক : মোঃ আবুল হাসেম
সহ সম্পাদক : মোঃ গোলাম কিবরিয়া
(01884-553490, 01911-206989)
Copyright © 2026 Dainik Banglar Sangbad. All rights reserved.