সৎ সাংবাদিকতাকে অসৎ সাংবাদিকতা থেকে সুরক্ষা দিতে হবে: তথ্যমন্ত্রী
মোঃ দুলাল সরকার গজারিয়ায় মুন্সীগঞ্জ প্রতিনিধি
সৎ সাংবাদিকতাকে অসৎ সাংবাদিকতা থেকে সুরক্ষা দেওয়ার আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেছেন, জনগণের অধিকার সঠিক তথ্য পাওয়া। কোনো অপতথ্য বা ভুল তথ্য যেন মানুষের কাছে না পৌঁছায়, সে বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে।
মঙ্গলবার মুন্সীগঞ্জ জেলা শিল্পকলা একাডেমির হলরুমে মুন্সীগঞ্জ প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির অভিষেক ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সমাজকল্যাণবিষয়ক সম্পাদক মো. কামরুজ্জামান রতন। আরও উপস্থিত ছিলেন জেলার ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মৌসুমী মাহবুব, পুলিশ সুপার মো. মেনহাজুল আলম পিপিএম, জেলা পরিষদের প্রশাসক একেএম ইরাদত মানু, ঢাকা চেম্বার অব কমার্সের সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার সাইফুল ইসলাম বাবু এবং জেলা বিএনপির সদস্য মো. সুলতান আহমেদ।
মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. আতিকুর রহমান টিপুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. গোলজার হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে জেলার গণমাধ্যমকর্মী, রাজনৈতিক নেতা, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মুন্সীগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম আব্দুল্লাহ আনসারী এবং গীতা থেকে পাঠ করা হয়।
স্বাগত বক্তব্যে প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. গোলজার হোসেন প্রেসক্লাবের জন্য জমি বরাদ্দ ও ভবন নির্মাণ, মফস্বল সাংবাদিকদের দাবি-দাওয়া, মেডিকেল কলেজ ও সড়ক ব্যবস্থার উন্নয়নের বিষয় তুলে ধরেন।
অনুষ্ঠানে অন্যান্য বক্তারা সাংবাদিকতার মানোন্নয়ন, পেশাগত নিরাপত্তা এবং স্থানীয় উন্নয়ন প্রসঙ্গে বক্তব্য দেন।
সমাপনী বক্তব্যে প্রেসক্লাব সভাপতি মো. আতিকুর রহমান টিপু সৎ ও দায়িত্বশীল সাংবাদিকতা চর্চার ওপর গুরুত্বারোপ করেন।
প্রধান উপদেষ্টা : ফরহাদ মাজহার
প্রকাশক ও সম্পাদক : মোঃ আবুল হাসেম
সহ সম্পাদক : মোঃ গোলাম কিবরিয়া
(01884-553490, 01911-206989)
Copyright © 2026 Dainik Banglar Sangbad. All rights reserved.