বজ্রপাতে কামরাঙ্গীরচরে বুড়িগঙ্গা নদীতে যুবকের মর্মান্তিক মৃত্যুতে শোক প্রকাশ
নিজস্ব প্রতিনিধি : মোঃ আনোয়ার হোসেন
কামরাঙ্গীরচরে বুড়িগঙ্গা নদীতে ট্রলারে অবস্থানরত এক যুবকের আকস্মিক বজ্রপাতে মর্মান্তিক মৃত্যুসহ দেশের বিভিন্ন জেলায় অন্তত ১৪ জনের মৃত্যুর ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কামরাঙ্গীরচর থানা সহকারী প্রচার ও মিডিয়া সম্পাদক এসএম ইয়ায়ছিন আরাফাত।
তিনি বলেন, আকস্মিক বজ্রপাতে এভাবে নিরীহ মানুষের প্রাণহানি অত্যন্ত বেদনাদায়ক ও মর্মান্তিক। নিহতদের পরিবার-পরিজনের এই শোক কোনোভাবেই পূরণ হওয়ার নয়।
তিনি শোকসন্তপ্ত পরিবারগুলোর প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন এবং মহান আল্লাহর কাছে নিহতদের রূহের মাগফিরাত কামনা করেন। পাশাপাশি শোকাহত পরিবারগুলোর জন্য ধৈর্য ধারণের তাওফিক কামনা করেন।
এসএম ইয়ায়ছিন আরাফাত আরও বলেন, প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় জনসচেতনতা বৃদ্ধি এবং যথাযথ প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ এখন অত্যন্ত জরুরি। বজ্রপাতের সময় মানুষকে নিরাপদ আশ্রয়ে যাওয়ার বিষয়ে সচেতন করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি তিনি আহ্বান জানান।
একই সঙ্গে তিনি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য মানবিক দৃষ্টিকোণ থেকে আর্থিক সহায়তা প্রদানে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।
প্রধান উপদেষ্টা : ফরহাদ মাজহার
প্রকাশক ও সম্পাদক : মোঃ আবুল হাসেম
সহ সম্পাদক : মোঃ গোলাম কিবরিয়া
(01884-553490, 01911-206989)
Copyright © 2026 Dainik Banglar Sangbad. All rights reserved.