নেত্রকোনায় সদর উপজেলায় পুলিশি অভিযানে ১০০০ পিস ইয়াবা ল্যাপটপ স্মার্টফোন মোটরসাইকেল এবং নগদ ৪৬৭৮৫ টাকা সহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ ।
পুলিশী অভিযানে ইয়াবা ট্যাবলেট ১০০০ (এক) হাজার পিস, মোটর সাইকেল ০৩ (তিন) টি, ল্যাপটপ ০২ (দুই) টি, বাটন মোবাইল ১২ (বারো) টি, স্মার্ট ফোন ০১ (এক) টি, নগদ ৪৬৭৮৫/- (ছিচল্লিশ হাজার সাতশত পঁচাশি) টাকাসহ ০৩ (তিন) জন মাদক ব্যবসায়ী আটক প্রসঙ্গে।
গোপন সংবাদের ভিত্তিতে নেত্রকোণা জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ তরিকুল ইসলাম মহোদয়ের দিকনির্দেশনায়, অতিরিক্ত পুলিশ সুপার, সদর সার্কেল ও নেত্রকোণা মডেল থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ আল-মামুন সরকার এর সার্বিক তত্ত্বাবধানে নেত্রকোণা মডেল থানা পুলিশের বিশেষ অভিযানিক দল অদ্য ২৭-০৪-২০২৬ খ্রি. তারিখ রাত অনুমান ০০.৩ ঘটিকার সময় মাদক ব্যবসায়ী ১। আল আমিন (৩২), পিতা-মৃত মুসলিম উদ্দিন, ২। মোঃ রাসেল (২৮), পিতা-মোঃ বাবুল মিয়া, ৩। মোঃ বাবুল মিয়া (৪৮), পিতা-সজু মিয়া, সর্ব সাং-রাজেন্দ্রপুর, ৪। মোঃ মুবিন (২৮), পিতা-অজ্ঞাত, সাং-অজ্ঞাত, সর্ব থানা ও জেলা-নেত্রকোণাদের হেফাজত হইতে ৬০০ (ছয়শত) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। এই সময় আসামী ৫। টুম্পা আক্তার (২৫), স্বামী-মোঃ রাসেল, ৬। রেজিয়া (৪০), স্বামী-মোঃ বাবুল মিয়া, ৭। সানিয়া আক্তার (২৫), স্বামী-আল আমিন, সর্ব সাং-রাজেন্দ্রপুর, থানা ও জেলা-নেত্রকোণাগন সহ অজ্ঞানামা ৭/৮ জন নারী ও পুরুষ লাঠি, লোহার রড এবং ধারালো দা সহ পুলিশের উপর আক্রমন করে করে পুলিশ হেফাজত হতে ১,২,৩ ও ৪ নং আসামীদের ছিনিয়ে নেয়। তাৎক্ষনিক থানা পুলিশের আরেকটি দল দ্রুত ঘটনাস্থলে হাজির হয়ে টুম্পা আক্তার (২৫), রেজিয়া (৪০), সানিয়া আক্তার (২৫) দের আটক করেন এবং আসামীদের দেখানো মতে তাদের বসত ঘরের বিভিন্ন স্থান হতে আরো ৪০০ (চারশত) পিস ইয়াবা ট্যাবলেট, মাদক বিক্রির ৪৬,৭৮৫/- (ছিচল্লিশ হাজার সাতশত পঁচাশি) টাকা, ০২ টি পুরাতন ল্যাপটপ, বিভিন্ন মডেলের ১২ টি পুরাতন বাটন ফোন, ০১ একটি অপো স্মার্ট ফোন, মাদক কেনা বেচার কাজে ব্যবহৃত বিভিন্ন ব্যান্ডের ০৩ টি মোটর সাইকেল, ০২ টি লোহার রড, ০৩ টি লাঠি জব্দ করে। আটককৃত আসামীদের জিজ্ঞাসাবাদে জানা যায় যে, তাহারা চিহ্নিত মাদক ব্যবসায়ী ও ডিলার। পলাতক আসামী ও গ্রেফতারকৃত আসামীরা একই পরিবারের সদস্য তারা একে অপরের সহযোগীতায় দীর্ঘদিন যাবৎ মাদকদ্রব্য (ইয়াবা ট্যাবলেট) নেত্রকোণা মডেল থানাসহ জেলার বিভিন্ন স্থানে ক্রয়-বিক্রয় করিয়া আসতেছে। এ সংক্রান্তে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন ।
মোঃ আরিফুল ইসলাম মুরাদ সিনিয়র সাংবাদিক ষটাফ রিপোটার,,
প্রধান উপদেষ্টা : ফরহাদ মাজহার
প্রকাশক ও সম্পাদক : মোঃ আবুল হাসেম
সহ সম্পাদক : মোঃ গোলাম কিবরিয়া
(01884-553490, 01911-206989)
Copyright © 2026 Dainik Banglar Sangbad. All rights reserved.