দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু পৌঁছে গেলেন সেই অদম্য আরিফার বাড়িতে—যার জন্ম থেকেই দুই হাত অচল, তবুও হার মানেনি জীবনের কাছে।
মোঃ নাজিউর রহমান রিজভী, নিউজ ডেস্ক, বাংলার সংবাদ।
ঘরের দরজায় প্রবেশ করতেই এক আবেগঘন মুহূর্ত। মন্ত্রীর সামনে দাঁড়িয়ে আছে সাহস আর সংগ্রামের প্রতীক আরিফা। সীমাবদ্ধতা যার শরীরে, কিন্তু স্বপ্নে নেই কোনো বাঁধা। তার গল্প শুনে গভীরভাবে আবেগ আপ্লুত হন মন্ত্রী।
তিনি আরিফার সঙ্গে সময় কাটান, কথা বলেন তার স্বপ্ন, তার লড়াই, আর জীবনের প্রতিটি কঠিন পথচলা নিয়ে। মুহূর্তটি হয়ে ওঠে নিঃশব্দে আবেগে ভরা—যেখানে দায়িত্ব আর মানবিকতা মিলেমিশে একাকার।
প্রধান উপদেষ্টা : ফরহাদ মাজহার
প্রকাশক ও সম্পাদক : মোঃ আবুল হাসেম
সহ সম্পাদক : মোঃ গোলাম কিবরিয়া
01884-553490
Copyright © 2026 Dainik Banglar Sangbad. All rights reserved.