বজ্রপাতে যুবক ও ঘোড়ার মর্মান্তিক মৃত্যু ফুলছড়ির জামিরা চরে
মোঃ মেহেদী হাসান স্টাফ রিপোর্টারঃ
গাইবান্ধার ফুলছড়ি উপজেলার ফুলছড়ি ইউনিয়নের জামিরা চরে বজ্রপাতে মানিক হোসেন (২২) নামের এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত মানিক হোসেন ওই এলাকার বাসিন্দা শুক্কুর আলীর ছেলে।
আজ বিকেলে এই দুর্ঘটনা ঘটে। জানা যায়, মানিক হোসেন ঘোড়ার গাড়ি চালানোর সময় হঠাৎ বজ্রপাতের শিকার হন। এতে ঘটনাস্থলেই তার ব্যবহৃত ঘোড়াটিও মারা যায়।
স্থানীয়রা তাৎক্ষণিকভাবে গুরুতর আহত অবস্থায় মানিককে উদ্ধার করে সাঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
চর জামিরার স্থানীয় যুবক আশরাফ উদ্দিন ওরফে ছেবার আলী শেখ ঘটনাস্থল থেকে মানিক ও তার ঘোড়ার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
এই আকস্মিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
প্রধান উপদেষ্টা : ফরহাদ মাজহার
প্রকাশক ও সম্পাদক : মোঃ আবুল হাসেম
সহ সম্পাদক : মোঃ গোলাম কিবরিয়া
(01884-553490, 01911-206989)
Copyright © 2026 Dainik Banglar Sangbad. All rights reserved.