২৪ ঘণ্টার বিশেষ অভিযানে ৩২ লাখ ৬১ হাজার টাকার নকল ব্যান্ডরোল ও হেরোইনসহ গ্রেফতার ১৮।
আরমান হোসেন রাজু
রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্ট।
০১৭১৭৭৭৬৯৭২
১২-৮-২০২৬
রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার জনাব মোহাম্মদ আবদুল মাবুদ মহোদয়ের সার্বিক দিকনির্দেশনা ও নিবিড় তত্ত্বাবধানে মহানগরজুড়ে টানা ২৪ ঘণ্টার বিশেষ অভিযানে নকল ব্যান্ডরোল, হেরোইন, মাদক সেবনসহ বিভিন্ন অপরাধে মোট ১৮ জন আসামিকে গ্রেফতার করেছে রংপুর মেট্রোপলিটন পুলিশ (আরপিএমপি)।
🔹 তাজহাট থানা: ১০ জন
• সন্দেহজনকভাবে ঘোরাফেরা: ৬ জন
• মাদকদ্রব্য সেবন: ৩ জন
• অশালীন ভাষা ও মারমুখী আচরণ: ১ জন
• উদ্ধার: অর্ধগলিত ইয়াবা ট্যাবলেট, ইয়াবা সেবনের পাইপ ও ২টি গ্যাস লাইট।
🔹 কোতয়ালী থানা: ৫ জন
• নারী ও শিশু নির্যাতন মামলার আসামি: ১ জন
• ০.০২ গ্রাম হেরোইনসহ: ১ জন
• নন-এফআইআর: ১ জন
• নিয়মিত মামলার পলাতক আসামি: ১ জন
• সিআর পরোয়ানাভুক্ত আসামি: ১ জন
🔹 হারাগাছ থানা: ২ জন
• ৩২,৬১,০৬০ টাকা মূল্যের ৩,৬৬,০০০টি নকল ব্যান্ডরোলসহ: ১ জন
• নিয়মিত মামলার আসামি: ১ জন
🔹 গোয়েন্দা বিভাগ (ডিবি): ১ জন
• অনলাইন জুয়া খেলার সময় গ্রেফতার
• উদ্ধার: VIVO অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ও ৪টি এমএস সিম।
অপরাধ দমন, মাদক ও অবৈধ কার্যক্রম প্রতিরোধ, সরকারি রাজস্ব সুরক্ষা এবং জননিরাপত্তা নিশ্চিত করতে রংপুর মেট্রোপলিটন পুলিশের অভিযান অব্যাহত থাকবে।
প্রধান উপদেষ্টা : ফরহাদ মাজহার
প্রকাশক ও সম্পাদক : মোঃ আবুল হাসেম
সহ সম্পাদক : মোঃ গোলাম কিবরিয়া
01884-553490
Copyright © 2026 Dainik Banglar Sangbad. All rights reserved.