হেডলাইন:
তারেক রহমানের উপহার হিসেবে হলদিয়া ইউনিয়নের নদীভাঙন ও বন্যাদুর্গত মানুষের মাঝে ত্রাণ বিতরণ
মোঃ মেহেদী হাসান স্টাফ রিপোর্টারঃ
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপহার হিসেবে গাইবান্ধার সাঘাটা উপজেলার ৭ নং হলদিয়া ইউনিয়নের নদীভাঙন ও বন্যাকবলিত অসহায় মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।
ত্রাণ বিতরণ কর্মসূচিতে গাইবান্ধা-২৮ সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য মমতাজ আলোর পক্ষ থেকে স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত থেকে দুর্গত মানুষের হাতে ত্রাণ সামগ্রী তুলে দেন এবং তাদের খোঁজখবর নেন।
এ সময় উপস্থিত ছিলেন সাঘাটা উপজেলা বিএনপির আহ্বায়ক ও গাইবান্ধা জেলা বিএনপির সহ-সভাপতি আলহাজ মোহাম্মদ আলী, সাঘাটা উপজেলা বিএনপির সদস্য সচিব ও ৬ নং ঘুড়িদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সেলিম আহমেদ তুলিপ, হলদিয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মাসুদ রানা, হলদিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মো. ওমর আলী সরকার, বোনারপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি মো. জসিউল করিম পলাশ, হলদিয়া ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মো. জাহিদুল ইসলাম জাহিদ, ঘুড়িদহ ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. নুরুল ইসলাম, সাঘাটা ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের সভাপতি মো. সাহাবউদ্দীন মণ্ডলসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
ত্রাণ বিতরণকালে নেতৃবৃন্দ বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সবসময় দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর নির্দেশনা দিয়ে আসছেন। সেই ধারাবাহিকতায় বন্যা ও নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়াতে এই ত্রাণ সহায়তা প্রদান করা হয়েছে। ভবিষ্যতেও দলের পক্ষ থেকে অসহায় ও দুর্যোগকবলিত মানুষের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন তারা।
ত্রাণ পেয়ে স্থানীয় উপকারভোগীরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
প্রধান উপদেষ্টা : ফরহাদ মাজহার
প্রকাশক ও সম্পাদক : মোঃ আবুল হাসেম
সহ সম্পাদক : মোঃ গোলাম কিবরিয়া
01884-553490
Copyright © 2026 Dainik Banglar Sangbad. All rights reserved.