হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি, দৈনিক সমাচার পত্রিকার প্রতিষ্ঠাতা প্রকাশক ও সম্পাদক এবং জেলা মুক্তিযোদ্ধা ইউনিটের সাবেক আহবায়ক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিক এঁর হত্যা মামলার আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার (১১ অক্টোবর, ২০২৬) সকাল ১০টায় হবিগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের সামনে ‘হবিগঞ্জের সর্বস্তরের জনসাধারণ’-এর ব্যানারে এই কর্মসূচি পালন করা হয়।
হবিগঞ্জ সচেতন নাগরিক কমিটির সদস্য সচিব চৌধুরী ফরহাদের সঞ্চালনায় মানববন্ধনে বক্তারা ঘটনার সাথে জড়িত ডাক্তার মো. সোলায়মান ও মেডিকেল অ্যাসিস্ট্যান্ট আল আমিনের দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানান।
মানববন্ধনে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন হবিগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মঞ্জুর উদ্দিন শাহীন, জেলা মুক্তিযোদ্ধা ইউনিটের আহ্বায়ক জিয়াউল হাসান, যুগ্ম আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ হোসেন এবং হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি শোয়েব চৌধুরী।
কর্মসূচিতে আরও বক্তব্য রাখেন প্রয়াত বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের সন্তান ব্যারিস্টার জাকারিয়া রকি, অ্যাডভোকেট মইনুল হাসান দুলাল, এটিএন বাংলার জেলা প্রতিনিধি আব্দুল হালিম, মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের জেলা সভাপতি ইকরাম চৌধুরী, জেলা জাসাসের সভাপতি অধ্যক্ষ মিজানুর রহমান এবং সাবেক পৌর কাউন্সিলর সুলতান সালাউদ্দিন টিটু ও হবিগঞ্জ পৌর কৃষক দলের আহবায়ক - জাতীয় সাংবাদিক উন্নয়ন সংস্থা সাধারণ সম্পাদক - মোঃ আজিজুল ইসলাম হৃদয়
এ ছাড়া রাজনগর এলাকার বিশিষ্ট মুরুব্বি মোহাম্মদ আলাউদ্দিন, সাবেক পৌর কমিশনার আব্দুল মোতালিব মমরাজ, মোহাম্মদ হারুন মিয়া, জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক গোলাম মাহবুব, জেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি নুরুল হক টিপু, সাংবাদিক শাহ জালাল উদ্দিন জুয়েল ও যুবদল নেতা জয়নাল আবেদীন উজ্জ্বল বনিক সহ স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ মানববন্ধনে অংশ গ্রহন করেন আসামিদের দ্রুত বিচারের দাবি জানান সর্বস্তরের জনগণ
প্রধান উপদেষ্টা : ফরহাদ মাজহার
প্রকাশক ও সম্পাদক : মোঃ আবুল হাসেম
সহ সম্পাদক : মোঃ গোলাম কিবরিয়া
01884-553490
Copyright © 2026 Dainik Banglar Sangbad. All rights reserved.