সেবার ব্রতে চাকরি-এই শ্লোগানে লালমনিরহাট জেলায় বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি), অক্টোবর ২০২৬ খ্রি. পদে নিয়োগ কার্যক্রমের তৃতীয় দিন।
লালমনিরহাট জেলা প্রতিনিধি
রওশন বাবু
০১৭২৫১৯২৪২৪
অদ্য ২৪ নভেম্বর, ২০২৬ খ্রি. তারিখ সকাল ০৭.০০ ঘটিকায় লালমনিরহাট পুলিশ লাইন্স মাঠে দ্বিতীয় দিনে উত্তীর্ণ প্রার্থীদের নিয়ে তৃতীয় দিনের কার্যক্রম শুরু হয়। বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ অক্টোবর ২০২৬ এর তৃতীয় দিন Physical Endurance Test (PET)-এ নিয়োগ বোর্ডের সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ আসাদুজ্জামান, পুলিশ সুপার, লালমনিরহাট মহোদয়।
পুলিশ হেডকোয়ার্টার্সের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন জনাব সম্রাট মোহাম্মদ আবু সুফিয়ান, বিশেষ পুলিশ সুপার, এসবি, ঢাকা ও জনাব মোঃ রেজিনূর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার, নৌ পুলিশ, টাঙ্গাইল।
রংপুর রেঞ্জ কর্তৃক মনোনিত প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মাহমুদ নাসের জনি, অতিরিক্ত পুলিশ সুপার, ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, নীলফামারী ও জনাব মোঃ আব্দুল হালিম, অতিরিক্ত পুলিশ সুপার, দিনাজপুর। এছাড়া নিয়োগ বোর্ডের সদস্য হিসেবে আরো উপস্থিত ছিলেন জনাব ডাঃ মোঃ সাফাউল আলম, মেডিকেল অফিসার, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সদর, লালমনিরহাট ও ডাঃ ইসরাত জাহান, মেডিকেল অফিসার, জেলা হাসপাতাল, লালমনিরহাট এবং সার্বিক তত্ত্বাবধানে জনাব মোঃ শাহাদত হোসেন সুমা, বিপিএম (বার), অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), জনাব এ কে এম ফজলুল হক, অতিরিক্ত পুলিশ সুপার, এ-সার্কেল, জনাব জয়ন্ত কুমার সেন, সহকারী পুলিশ সুপার, বি-সার্কেল, লালমনিরহাট ছিলেন। এসময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও নিয়োগ কার্যক্রমের সাথে সম্পৃক্ত সকল পুলিশ সদস্যগণ উপস্থিত থেকে নিয়োগ কার্যক্রম পরিচালনা করেন।
*Physical Endurance Test (PET)*-এ উত্তীর্ণ প্রার্থীদের লিখিত পরীক্ষার জন্য মনোনিত হওয়ায় লালমনিরহাট জেলা পুলিশের পক্ষ থেকে সকলকে অভিনন্দন জানান পুলিশ সুপার, লালমনিরহাট মহোদয়। প্রার্থীদের *Physical Endurance Test (PET)* এর পরীক্ষার তৃতীয় দিনের কার্যক্রম সঠিকভাবে সম্পন্ন হওয়ার পুলিশ সুপার মহোদয় নিয়োগ বোর্ডের সকল সদস্যসহ নিয়োগ ডিউটিতে নিয়োজিত পুলিশ সদস্যদের ধন্যবাদ জ্ঞাপন করেন এবং তৃতীয় দিনের কার্যক্রম সমাপ্ত করেন।
পুলিশ সুপার মহোদয় প্রার্থীদের সকল প্রকার প্রতারক ও দালালদের বিষয়ে সতর্ক করে আজকে ৩য় দিনে আবারো বলেন, বাংলাদেশ পুলিশের নিয়োগ প্রক্রিয়া শতভাগ স্বচ্ছ ও বহুস্তরের মনিটরিং পদ্ধতিতে হয়। কাজেই কেউ যাতে কোন ধরনের প্রতারকের খপ্পরে পরে প্রতারিত না হয় সে জন্য সকলকে সচেতন থাকার জন্য আহবান জানান এবং কেউ কোন প্রলোভন দেখালে তার বিষয়ে সংশ্লিষ্ট থানায় যোগাযোগ করার পরামর্শ দেন।
প্রধান উপদেষ্টা : ফরহাদ মাজহার
প্রকাশক ও সম্পাদক : মোঃ আবুল হাসেম
সহ সম্পাদক : মোঃ গোলাম কিবরিয়া
01884-553490
Copyright © 2026 Dainik Banglar Sangbad. All rights reserved.