সেনেটারী মিস্ত্রি জিয়াউর রহমানকে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ উঠেছে ববিতার বিরুদ্ধে।
মোঃ নাজিউর রহমান রিজভী, নিজস্ব প্রতিবেদক, দৈনিক বাংলার সংবাদ।
লালমনিরহাট সদর উপজেলার কুলাঘাট ইউনিয়নের বনগ্রামের বাসিন্দা ববিতার ষড়যন্ত্রে অতিষ্ঠ হয়ে উঠেছে, সেনেটারী মিস্ত্রি জিয়াউর রহমান ও তার পরিবার। জিয়ার বিরুদ্ধে একাধিক মিথ্যা মামলা করার পরও প্রমাণ করতে পারেনি ববিতা। একটি নারী কেলেঙ্কারি মিথ্যা মামলায় তাকে জড়িয়ে হয়রানি করা হচ্ছে,অভিযোগ জিয়াউর রহমানের। দীর্ঘদিন যাবত, লালমনিরহাট বনগ্রামের বাসিন্দা ববিতা ২ লক্ষ টাকা দাবি সহ বিভিন্ন প্রকার হুমকি প্রদান করিয়া আসিতেছে জিয়াউর রহমানকে। এছাড়া ববিতা টাকা আদায়ের লক্ষ্যে বিভিন্ন মোবাইল নম্বর থেকে কল করিয়া হুমকি দিচ্ছে। জিয়াউর রহমানকে মিথ্যা মামলার ভয় দেখিয়ে হয়রানির অভিযোগ ববিতার বিরুদ্ধে। এছাড়া জিয়াউর রহমান বলেন লালমনিরহাট থানাধীন পৌরসভার সাপটানা লিচুবাগানের সামনের পাকা রাস্তার উপর প্রকাশ্য সকলের উপস্থিতিতে কোদাল দিয়ে জিয়াউর এর ব্যবহৃত মোটরসাইকেল ভাংচুর করে। জিয়াউর ববিতার কাছে মোটরসাইকেল ভাংচুর করার কারণ জানতে চাইলে ,ববিতা বলে এটা আমার এলাকা, এখানে তুই এসেছিস কেন? বলিয়া কোদাল দিয়ে কোপ মারবে বলিয়া প্রাণ নাশের হুমকি প্রদান করে জিয়াউর রহমানকে। গত ২৪/০৩/২৪ থেকে ০৮/০৪/২৪ তারিখ পর্যন্ত জিয়াউর রহমান মিথ্যা মামলায় জেল হাজতে থাকে। মামলা নিষ্পত্তির কথা বলে ৩০ হাজার টাকা প্রতারণা করে নেয় জিয়াউর রহমানের পরিবারের কাছ থেকে এই ববিতা। এছাড়াও বিভিন্ন সময়ে রাস্তাঘাটে জিয়াউর রহমান কে মারধরের অভিযোগ রয়েছে ববিতার বিরুদ্ধে। প্রায় সময়ই বিভিন্ন মোবাইলের নাম্বার ব্যবহার করে জিয়াউর রহমানকে গালিগালাজ, এবং হুমকি দিয়ে থাকে ববিতা। ববিতার বিরুদ্ধে কয়েকবার অভিযোগ করার পরও এখনও কোন সুব্যবস্থা পাননি জিয়াউর রহমান। এমতাবস্তায় ববিতার দেওয়া জিয়াউর রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলা গুলো, পুনরায় তদন্ত করে ,মামলাগুলোর নিষ্পত্তি করার জন্য কর্তৃপক্ষের কাছে জোরালো দাবি জানিয়েছে জিয়াউর রহমান। এছাড়া মিথ্যা মামলা দিয়ে হয়রানি করার জন্য প্রতারক ববিতার শাস্তির দাবি জানিয়েছে জিয়াউর রহমান।
প্রধান উপদেষ্টা : ফরহাদ মাজহার
প্রকাশক ও সম্পাদক : মোঃ আবুল হাসেম
সহ সম্পাদক : মোঃ গোলাম কিবরিয়া
01884-553490
Copyright © 2026 Dainik Banglar Sangbad. All rights reserved.