সুরক্ষা হেলথ সার্ভিসেস লিমিটেডে মো: আবুল হাসেমের সেলস এক্সিকিউটিভ পদে পদোন্নতি
নিজস্ব প্রতিবেদক:
সুরক্ষা হেলথ সার্ভিসেস লিমিটেড (Surokkha Health Services Ltd.)-এর সেলস টিমে সফলতার সাথে দায়িত্ব পালনের স্বীকৃতিস্বরূপ মো: আবুল হাসেম পদোন্নতি লাভ করেছেন। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে তাকে 'সেলস এক্সিকিউটিভ' (Sales Executive - SE) পদে আনুষ্ঠানিকভাবে পদোন্নতি দেওয়া হয়েছে।
মো: আবুল হাসেমের এই সাফল্যে তাকে সুরক্ষা হেলথ সার্ভিসেস লিমিটেড পরিবারের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে। প্রতিষ্ঠানটির উর্ধ্বতন কর্তৃপক্ষ এক বার্তায় জানায়, তার পরিশ্রম, নিষ্ঠা ও নিরন্তর প্রচেষ্টা পুরো দলের জন্য অনুপ্রেরণা। তার নেতৃত্বে সুরক্ষা হেলথ সার্ভিসেসের পথচলা আরও শক্তিশালী হবে এবং সাফল্য অর্জিত হবে বলে আশা ব্যক্ত করা হয়।
স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণের উদ্দেশ্যে গঠিত নিবন্ধিত এই প্রতিষ্ঠানটি (Govt Reg No- C-203420/2025) সারাদেশে হেলথ কার্ডের মাধ্যমে চিকিৎসা সেবা ও ক্যাশলেস সুবিধা প্রদান করে আসছে। মাত্র ১,২০০ থেকে ২০,০০০ টাকার বার্ষিক সেবা মূল্যে হাসপাতালে ভর্তি, ডাক্তারের পরামর্শ, প্যাথলজিক্যাল পরীক্ষা এবং জরুরি সেবা সহ নানা সুবিধা দিচ্ছে তারা।
মো: আবুল হাসেমের এই পদোন্নতিতে সহকর্মী ও শুভানুধ্যায়ীরা তাকে শুভকামনা জানিয়েছেন এবং তার উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেছেন।
প্রধান উপদেষ্টা : ফরহাদ মাজহার
প্রকাশক ও সম্পাদক : মোঃ আবুল হাসেম
সহ সম্পাদক : মোঃ গোলাম কিবরিয়া
01884-553490
Copyright © 2026 Dainik Banglar Sangbad. All rights reserved.