সিলেটের কৃতী সন্তান দানবীর সৈয়দ রাগীব আলী,৷
মোঃ আরিফুল ইসলাম মুরাদ সিনিয়র সাংবাদিক দৈনিক বাংলার সংবাদ সিনিয়র স্টাফ রিপোটার,,
_______________________________________________
ডক্টর সৈয়দ রাগীব আলী ১৯৩৮ খ্রিষ্টাব্দের ১০ অক্টোবর সিলেটের তালিবপুর বর্তমানে যার নাম রাগীবনগর গ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর পিতার নাম হাজি সৈয়দ রশীদ আলী (মরহুম) এবং মাতা সৈয়দা রাবেয়া বানু (মরহুমা)। শৈশবে তাঁর পড়াশোনার হাতেখড়ি হয় তালিবপুর মক্তবে। মক্তবের পাশাপাশি তিনি তালিবপুর পাঠশালাতেও পড়াশোনা শুরু করেন। তালিবপুর পাঠশালার পাঠ সমাপণের পর তিনি লক্ষ্মীপাশা এম.ই. স্কুলে ভর্তি হন। এ স্কুলে তিনি ষষ্ঠ শ্রেণি পর্যন্ত পড়াশোনা করেন। তারপর তিনি সিলেটের রাজা জি.সি. হাইস্কুলে ভর্তি হন। ১৯৫৪ খ্রিষ্টাব্দে তিনি এই স্কুল থেকে মেট্রিকুলেশন (বর্তমান এসএসসি) পাস করেন। এসএসসি পাস করার পর স্টুডেন্টশিপ ভিসা নিয়ে তিনি ৪ এপ্রিল ১৯৫৭ খ্রিষ্টাব্দে ইংল্যান্ড গমন করেন। প্রবাসে বসবাসকালে তিনি আবার নতুন উদ্যামে ইংল্যান্ডের অ্যাশলি কলেজে ভর্তি হন এবং ১৯৫৯ খ্রিষ্টাব্দে এ-লেভেল সম্পন্ন করেন।
পরবর্তীতে তিনি আমেরিকান ইউনিভার্সিটি থেকে ১৯ জুলাই ২০০২ খ্রিষ্টাব্দে বিবিএ (মার্কেটিং) এবং ১২ অক্টোবর ২০০৫ খ্রিষ্টাব্দে এমবিএ প্রোগ্রাম সম্পন্ন করেন। একই বিশ্ববিদ্যালয় থেকে তিনি ২৫ অক্টোবর ২০১৩ খ্রিষ্টাব্দে টি ফর ফুড সিকিউরিটি বিষয়ের উপর সম্মানজনক পিএইচডি ডিগ্রি অর্জন করেন।
দানবীর ডক্টর সৈয়দ রাগীব আলী ১৯৬৩ খ্রিষ্টাব্দের ২৯ মার্চ, রাবেয়া খাতুন চৌধুরীর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। তখনকার দিনে সিলেটের কয়েকটি ঐতিহ্যবাহী বাড়ি ছিল শান-শওকত ও আভিজাত্যে ভরপুর। যেমন-মুফতি বাড়ি, পাক্জা বাড়ি, সৈয়দ বাড়ি, মজুমদার বাড়ি ইত্যাদি। রাবেয়া খাতুন চৌধুরী ছিলেন আহমদখানু (রায় হোসেন) মাহফিজ হাউস পাকাবাড়ী নিবাসী ইমদাদ আলী চৌধুরী (মরহুম) ও নাইমা বানু চৌধুরী (মরহুমা) দম্পতির পঞ্চম সন্তান। এই পরিবারের আদিপুরুষ ছিলেন হজরত শাহজালাল (রহ.) এর অন্যতম সফরসঙ্গী হজরত চেরাগ রওশন (রহ.)। তাঁরই অধস্তন বংশধর ছিলেন রাবেয়া খাতুন চৌধুরী। বেগম রাবেয়া খাতুন চৌধুরীও ছিলেন একজন মহীয়সী। সমাজসেবায় তাঁর মহৎ অবদানের কথা মানুষের মুখে মুখে শোনা যায়। তিনি ২০০৬ খ্রিষ্টাব্দে ১২ ডিসেম্বর ইন্তেকাল করেন। রাগীব-রাবেয়া দম্পতি দুই সন্তান এর জনক-জননী। তারা হলেন-সৈয়দ আব্দুল হাই (জন্ম: ২৪ জানুয়ারি ১৯৬৪ খ্রি.) ও সৈয়দা রেজিনা (জন্ম: ২৭ মার্চ ১৯৬৭ খ্রি.)।
দানবীর ডক্টর সৈয়দ রাগীব আলী কর্তৃক প্রতিষ্ঠিত ট্রাষ্টসমূহ
রাগীব আলী কল্যাণ ট্রাষ্ট, মধুবন সুপার মার্কেট, সিলেট।
রাবেয়া বানু কল্যাণ ট্রাষ্ট, রাগীব-রাবেয়া ডিগ্রি কলেজ, রাগীবনগর, দক্ষিণ সুরমা, সিলেট।
রাবেয়া খাতুন চৌধুরী কল্যাণ ট্রাষ্ট, হাজী রশীদ আলী উচ্চবিদ্যালয়, দক্ষিণ সুরমা, সিলেট।
রাগীব-রাবেয়া উচ্চবিদ্যালয় ট্রাষ্ট, রাগীব-রাবেয়া উচ্চবিদ্যালয়, লামাকাজী, বিশ্বনাথ, সিলেট।
রাগীব-রাবেয়া কল্যাণ ট্রাষ্ট, রাগীব-রাবেয়া উচ্চবিদ্যালয় ও কলেজ, পানিউমদা, নবীগঞ্জ, হবিগঞ্জ।
রাগীব-রাবেয়া কল্যাণ ট্রাষ্ট, ছহিফাগঞ্জ এসডি মাদ্রাসা, বিশ্বনাথ, সিলেট।
রাবেয়া বানু কল্যাণ ট্রাষ্ট, রাগীব আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়, রঘুপুর, বিশ্বনাথ, সিলেট।
শহীদ শওকত নেওয়াজ মেমোরিয়াল ট্রাষ্ট, মালনিছড়া চা-বাগান, সিলেট।
রাগীব-রাবেয়া কল্যাণ ট্রাষ্ট, কামালবাজার যুবফোরাম, রাগীবনগর, সিলেট।
রাগীব-রাবেয়া কল্যাণ ট্রাষ্ট, গৌরীপুর যুবউন্নয়ন সংস্থা, টুকেরবাজার, সিলেট।
রাগীব-রাবেয়া কল্যাণ ট্রাষ্ট, টুলটিকর সমাজকল্যাণ সমিতি, টুলটিকর, সিলেট।
রাগীব-রাবেয়া শিক্ষাকল্যাণ ট্রাষ্ট, রাগীব-রাবেয়া উচ্চবিদ্যালয় ও কলেজ, পানিউমদা, নবীগঞ্জ, হবিগঞ্জ।
রাবেয়া বানু জেনারেল হাসপাতাল ট্রাষ্ট, রাগীবনগর, দক্ষিণ সুরমা, সিলেট।
জামেয়া ইসলামিয়া রাগীবীয়া মাদ্রাসা ট্রাষ্ট, জামেয়া ইসলামিয়া রাগীবীয়া মাদ্রাসা, পাঠানটুলা, সিলেট।
রাগীব-রাবেয়া কল্যাণ ট্রাষ্ট, রাগীব-মজিব হাইস্কুল, পূর্বধলা, নেত্রকোনা।
রাগীব-রাবেয়া জামেয়া ইসলামিয়া ট্রাষ্ট, রাগীব-রাবেয়া জামেয়া ইসলামিয়া, সিদাইরপুল, সাহেববাজার, সিলেট।
সিলেট মুক্তিযোদ্ধা বহুমুখী কল্যাণ ট্রাষ্ট, মধুবন সুপার মার্কেট, বন্দরবাজার, সিলেট।
রাগীব-রাবেয়া ফাউন্ডেশন যাকাত ট্রাষ্ট, মধুবন সুপার মার্কেট, বন্দরবাজার, সিলেট।
রাগীব-রাবেয়া কল্যাণ ট্রাষ্ট, রাজনগর আইডিয়াল হাইস্কুল, রাজনগর, মৌলভীবাজার।
রাগীব-রাবেয়া কল্যাণ ট্রাষ্ট, রাগীব-রাবেয়া উচ্চবিদ্যালয়, বালিউড়াবাজার, দোয়ারাবাজার, সুনামগঞ্জ।
রাগীব-রাবেয়া কল্যাণ ট্রাষ্ট, বরইকান্দি ইসলামিয়া আলিম মাদ্রাসা, দক্ষিণ সুরমা, সিলেট।
রাগীব-রাবেয়া কল্যাণ ট্রাষ্ট, জামেয়া ইসলামিয়া গাজি বুরহানউদ্দীন (রহ.) মাদ্রাসা, বুরহানাবাদ, কুশিঘাট, টুলটিকর, সিলেট।
রাগীব-রাবেয়া কল্যাণ ট্রাষ্ট, সিলেট প্রধান ডাকঘর, সিলেট।
রাগীব-রাবেয়া কল্যাণ ট্রাষ্ট, বাংলাদেশ স্কাউটস, সিলেট অঞ্চল, সিলেট।
রাবেয়া খাতুন চৌধুরী স্মৃতিসংসদ ট্রাষ্ট, রাবেয়া খাতুন চৌধুরী স্মৃতিসংসদ, রাগীবনগর, সিলেট।
রাগীব-রাবেয়া বিদ্যানিকেতন ট্রাষ্ট, রাগীব-রাবেয়া বিদ্যানিকেতন, হাওলাদারপাড়া, সিলেট।
রাগীব-রাবেয়া কল্যাণ ট্রাষ্ট, দৈনিক সিলেটের ডাক, সিলেট।
রাগীব-রাবেয়া কল্যাণ ট্রাষ্ট, রাগীব-হাসান টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজ, কুমারখালী, কুষ্টিয়া।
রাগীব-রাবেয়া কল্যাণ ট্রাষ্ট, বরকল রাগীব-রাবেয়া ফুলকুড়ি প্রাথমিক বিদ্যালয়, রাঙ্গামাটি পার্বত্য জেলা।
রাগীব-রাবেয়া কল্যাণ ট্রাষ্ট, রাগীব-রাবেয়া কাচালং কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, লংগদু, রাঙ্গামাটি পার্বত্য জেলা।
রাগীব-রাবেয়া মনিপুরী যুবকল্যাণ ট্রাষ্ট, মাধবপুর, কমলগঞ্জ, মৌলভীবাজার।
রাগীব-রাবেয়া কল্যাণ ট্রাষ্ট, রাগীব-রাবেয়া প্রাথমিক বিদ্যালয়, দণ্ডপানিপুর, বিশ্বনাথ, সিলেট।
রাগীব-রাবেয়া কল্যাণ ট্রাষ্ট, রাগীব-মজনু উচ্চবিদ্যালয়, গলমুকাপন ওসমানীনগর, সিলেট।
অর্জিত পুরস্কার ও সম্মাননা:
বিভিন্ন আঞ্চলিক, জাতীয় ও আন্তর্জাতিক প্রতিষ্ঠান দানবীর ডক্টর সৈয়দ রাগীব আলীর মহান কর্মের স্বীকৃতিস্বরূপ তাঁকে বিভিন্ন পুরস্কার, সম্মাননা ও পদকে ভূষিত করেছে। উল্লেখযোগ্য কিছু পুরস্কার ও সম্মাননার পরিচিতি নিম্নে দেওয়া হলো—
শেরে বাংলা জাতীয় স্মৃতিসংসদ পুরস্কার ১৯৯৪, (সমাজসেবায় অবদানের স্বীকৃতিস্বরূপ)।
বাংলাদেশ জাতীয় সাহিত্য সংস্কৃতি সংসদ পুরস্কার ১৯৯৭, (সমাজসেবা ও শিল্পায়নে অবদানের স্বীকৃতিস্বরূপ)।
মাওলানা আকরম খাঁ স্মৃতিপদক ১৯৯৮, (সমাজসেবায় অবদানের স্বীকৃতিস্বরূপ)।
বাংলাদেশ সাহিত্য সংস্কৃতি সংসদ পুরস্কার ১৯৯৯, (সমাজসেবায় অবদানের স্বীকৃতিস্বরূপ)।
অধ্যক্ষ দেওয়ান মোহাম্মদ আজরফ শান্তি পদক (বাংলাদেশ জাতীয় লেখক ফোরাম) ২০০১, (সাহিত্য ক্ষেত্রে পৃষ্ঠপোষক হিসেবে অবদানের স্বীকৃতিস্বরূপ)।
রিয়াজ সাহিত্য ও সাংস্কৃতিক সংসদ-ঢাকা কর্তৃক সমাজসেবা পুরস্কার ২০০৩, (সমাজসেবায় অবদানের স্বীকৃতিস্বরূপ)।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কর্তৃক সফল উদ্যোক্তা ও ব্যবসায়ী পুরস্কার ২০০৩-২০০৪, (সফল উদ্যোক্তা ও ব্যবসায়ী হিসেবে)।
সৃজনশীল জাতীয় সাপ্তাহিক দেশ মাটি মানুষ এর নবম বর্ষপূর্তি উপলক্ষে গুণিজন অ্যাওয়ার্ড ২০০৪, (সমাজসেবায় অবদানের স্বীকৃতিস্বরূপ)।
বীর মোশাররফ হোসেন স্বর্ণপদক ২০০৫, (শিক্ষা ও সমাজসেবায় অবদানের স্বীকৃতিস্বরূপ)।
এফবিসিসিআই স্ট্যান্ডার্ড চার্টার্ড SME-Award 2005 (শিল্প-উদ্যোক্তা হিসেবে অবদানের স্বীকৃতিস্বরূপ)।
হোমিও পেশাজীবী সমিতি (হোপেস) কর্তৃক হ্যানিম্যান পদক ২০০৫, (চিকিৎসা সেবায় অবদানের স্বীকৃতিস্বরূপ)।
শেরে বাংলা স্মৃতিপদক ২০০৯, (শিক্ষা ক্ষেত্রে অবদানের স্বীকৃতিস্বরূপ)।
বাংলাদেশ সাংবাদিক ঐক্য পরিষদ কর্তৃক জাতীয় কবি কাজী নজরুল অ্যাওয়ার্ড ২০০৯, (সমাজসেবায় অবদানের স্বীকৃতিস্বরূপ)।
লন্ডনের ‘চ্যানেল এস’ কর্তৃক লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড ২০০৯, (সমাজসেবায় অবদানের স্বীকৃতিস্বরূপ)।
কৃষি বিপ্লব সম্মাননা পুরস্কার ২০০৯, (শিল্প-উদ্যোক্তা হিসেবে)।
হিউম্যান রাইটস লিগ্যাল এইড সোসাইটি কর্তৃক আন্তর্জাতিক মানবাধিকার অ্যাওয়ার্ড ২০১০, (মানবকল্যাণে অবদানের স্বীকৃতিস্বরূপ)।
ঐতিহ্য ফাউন্ডেশন কর্তৃক নওয়াব সলিমুল্লাহ স্বর্ণপদক ২০১০, (সমাজসেবায় অবদানের স্বীকৃতিস্বরূপ)।
British Bangladesh Chamber of Commerce Lifetime achievement Award 2010, UK (ব্যবসায় ক্ষেত্রে অবদানের স্বীকৃতিস্বরূপ)।
ব্যাংক, বিমা ও অর্থনীতি অ্যাওয়ার্ড ২০১১, (সমাজসেবায় অবদানের স্বীকৃতিস্বরূপ)।
যুক্তরাজ্যের লন্ডন কর্তৃক হুজ-হু অ্যাওয়ার্ড ২০১২, (সমাজসেবায় অবদানের স্বীকৃতিস্বরূপ)।
গ্লোবাল জালালাবাদ এসোসিয়েশন যুক্তরাজ্য, লন্ডন কর্তৃক ‘লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড ২০২৬’।
Sylhet Special Ability SUMMIT a Celebration of "Human Potential Award 2026."
'Bengal British ICON Awards 2026', UK.
দানবীর ডক্টর সৈয়দ রাগীব আলী একজন মহৎপ্রাণ ও উদার মনের মানুষ। তিনি নিজেকে নিজস্ব সীমাবদ্ধতায় সীমাবদ্ধ না-রেখে একজন সাধারণ মানুষ হিসেবে দেশের কল্যাণে বহুমুখী কর্মকাণ্ডে নিয়োজিত হয়ে অফুরন্ত প্রশংসার অধিকারী হিসেবে সমাজ উন্নয়নে স্বতঃস্ফূর্তভাবে অবদান রেখে চলেছেন। তিনি রাগীব-রাবেয়া ফাউন্ডেশনের মাধ্যমে তাঁর অর্জিত সম্পদকে জনকল্যাণে প্রতিনিয়ত ব্যয় করছেন। সামাজিক প্রেক্ষাপটে যা এক বিরল ও উজ্জ্বল দৃষ্টান্ত। তাঁর ধরন সামাজিক অবদানে সিলেটবাসীসহ সারা দেশ আজ গর্বিত। কালের আয়নায় বহুমাত্রিক সেবার অঙ্গনে কিংবদন্তি দানবীর ডক্টর সৈয়দ রাগীব আলী
দানবীর ডক্টর সৈয়দ রাগীব আলী বাংলাদেশের একজন স্বনামধন্য অসামান্য ব্যক্তিত্বের নাম। কঠোর শ্রম, মেধা ও নিজের কষ্টার্জিত সম্পদ ব্যয় করে তিনি মানুষের কল্যাণ সাধন করে আকাশ ছুঁয়েছেন। আকাশ ছোঁয়া এই মানুষটি অসংখ্য সমাজসেবামূলক কাজ ও দানশীলতায় আজ একটি বিশাল প্রতিষ্ঠানে পরিণত হয়েছেন। প্রচারবিমুখ এই মানুষটি এখন জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে সুখ্যাতিসম্পন্ন। তিনি মানবতার কল্যাণে বিভিন্ন স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসা, মন্দির, মেডিকেল কলেজ, ইউনিভার্সিটি, রাস্তাঘাট, পুল-কালভার্ট ও শহীদ মিনার নির্মাণ করেছেন।
এছাড়াও ক্রীড়াক্ষেত্র, সংবাদপত্র প্রকাশনা, লেখক-গবেষকদের গ্রন্থ প্রকাশে সক্রিয় সহযোগিতা, সাহিত্য-সংস্কৃতি চর্চায় পৃষ্ঠপোষকতা, দারিদ্র্য বিমোচন তথা মানবকল্যাণে রয়েছে তাঁর অসামান্য অবদান। তাঁর মানবসেবা ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডের জন্য আপামর জনসাধারণের কাছে তিনি ‘দানবীর’ হিসেবে সুপরিচিত। ডক্টর সৈয়দ রাগীব আলী মনে করেন, ‘মানুষকে ভালোবাসা ও মানবসেবার মতো মহৎ কাজ দুনিয়াতে আর একটিও নেই’।
প্রধান উপদেষ্টা : ফরহাদ মাজহার
প্রকাশক ও সম্পাদক : মোঃ আবুল হাসেম
সহ সম্পাদক : মোঃ গোলাম কিবরিয়া
01884-553490
Copyright © 2026 Dainik Banglar Sangbad. All rights reserved.