সিরাজগঞ্জে নাটুয়াপাড়ায় লিও পাম্প বাংলাদেশের উদ্যোগে দিনব্যাপী ফ্রি সার্ভিস ক্যাম্প
সিরাজগঞ্জ প্রতিনিধি
গ্রাহকের আস্থা, মানসম্মত পণ্য ও নির্ভরযোগ্য বিক্রয়োত্তর সেবা নিশ্চিত করার অঙ্গীকার নিয়ে সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার নাটুয়াপাড়ায় লিও পাম্প বাংলাদেশ লিমিটেডের উদ্যোগে দিনব্যাপী ‘ফ্রি ওয়াটার পাম্প সার্ভিস ক্যাম্পেইন’ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৯ আগস্ট) আয়োজিত এ ক্যাম্পেইনে স্থানীয় গ্রাহকদের ব্যবহৃত পানির পাম্প বিনামূল্যে পরীক্ষা, সার্ভিসিং এবং প্রয়োজনীয় কারিগরি পরামর্শ দেওয়া হয়।
লিও পাম্প বাংলাদেশ লিমিটেডের আয়োজনে এবং সিরাজগঞ্জের মেসার্স এ. ওয়াহাব ট্রেডার্সের সার্বিক সহযোগিতায় অনুষ্ঠিত এ ক্যাম্পেইনে স্থানীয় পাম্প ব্যবহারকারীদের ব্যাপক সাড়া পাওয়া যায়। ক্যাম্পে বিভিন্ন ধরনের পানির পাম্প পরীক্ষা করে ত্রুটি শনাক্ত করা হয়। পাশাপাশি প্রয়োজনীয় সার্ভিসিংয়ের মাধ্যমে পাম্প সচল রাখার ব্যবস্থা করা হয় এবং সঠিক ব্যবহার ও নিয়মিত রক্ষণাবেক্ষণ বিষয়ে গ্রাহকদের পরামর্শ দেওয়া হয়।
ক্যাম্পেইনে উপস্থিত ছিলেন লিও পাম্প বাংলাদেশ লিমিটেডের হেড অব সার্ভিস ইঞ্জিনিয়ার মোঃ সাহাব উদ্দিন, সিনিয়র সার্ভিস ইঞ্জিনিয়ার মোঃ ফজলে রাব্বি, ইঞ্জিনিয়ার মোঃ রায়হান কবির, অডিট ম্যানেজার মোঃ মুসলিউর রহমান এবং সিরাজগঞ্জের সেলস ম্যানেজার মো. মুজিবুর রহমান।
লিও পাম্প বাংলাদেশের সার্ভিস টিম জানায়, গ্রাহকদের পানির পাম্পের সর্বোচ্চ কার্যক্ষমতা নিশ্চিত করা, নিয়মিত রক্ষণাবেক্ষণ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং দ্রুত ও মানসম্মত বিক্রয়োত্তর সেবা নিশ্চিত করাই এ ক্যাম্পেইনের মূল উদ্দেশ্য।
কর্তৃপক্ষ জানায়, গ্রাহকসেবাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে লিও পাম্প বাংলাদেশ লিমিটেড দেশের বিভিন্ন অঞ্চলে নিয়মিত ফ্রি সার্ভিস ক্যাম্প, কারিগরি পরামর্শ ও বিক্রয়োত্তর সেবা কার্যক্রম পরিচালনা করছে। ভবিষ্যতেও দেশের বিভিন্ন এলাকায় এ ধরনের সেবা কার্যক্রম আরও সম্প্রসারণ করা হবে।
প্রধান উপদেষ্টা : ফরহাদ মাজহার
প্রকাশক ও সম্পাদক : মোঃ আবুল হাসেম
সহ সম্পাদক : মোঃ গোলাম কিবরিয়া
01884-553490
Copyright © 2026 Dainik Banglar Sangbad. All rights reserved.