সার্বিক উন্নয়নে ধর্ম প্রতিমন্ত্রীর সঙ্গে গাইবান্ধার চার এমপির সাক্ষাৎ।
মোঃ মিঠু মিয়া
গাইবান্ধা জেলা প্রতিনিধি:
গাইবান্ধা জেলার সার্বিক উন্নয়ন, জনকল্যাণ ও চলমান উন্নয়ন কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যে ধর্ম প্রতিমন্ত্রী মোহাম্মদ শামীম কায়সার লিংকন এমপির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জেলার চারটি সংসদীয় আসনের সংসদ সদস্যরা।
সাক্ষাৎকালে গাইবান্ধা-১, গাইবান্ধা-২, গাইবান্ধা-৩ ও গাইবান্ধা-৫ আসনের সংসদ সদস্যরা জেলার সামগ্রিক উন্নয়ন, জনকল্যাণ এবং চলমান বিভিন্ন উন্নয়ন কার্যক্রম নিয়ে ধর্ম প্রতিমন্ত্রীর সঙ্গে মতবিনিময় করেন।
এ সময় জেলার চলমান উন্নয়ন প্রকল্পগুলো আরও গতিশীল করা, সাধারণ মানুষের প্রত্যাশা পূরণ এবং সরকারের বিভিন্ন মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে সমন্বয় করে কার্যকর পদক্ষেপ গ্রহণের বিষয়ে আলোচনা হয়।
সংসদ সদস্যরা বলেন, গাইবান্ধার উন্নয়ন ও জনগণের কল্যাণ নিশ্চিত করতে ঐক্যবদ্ধ উদ্যোগ, সমন্বিত প্রচেষ্টা ও কার্যকর পদক্ষেপ প্রয়োজন। জেলার মানুষের জীবনমান উন্নয়ন এবং তাদের প্রত্যাশা পূরণকে অগ্রাধিকার দিয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তারা।
ধর্ম প্রতিমন্ত্রী মোহাম্মদ শামীম কায়সার লিংকন জেলার উন্নয়নে সংশ্লিষ্ট সবার সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন। তিনি গাইবান্ধার মানুষের কল্যাণে সরকারের উন্নয়ন কার্যক্রম যথাযথভাবে বাস্তবায়নে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।
সাক্ষাতে গাইবান্ধার উন্নয়ন ও মানুষের কল্যাণকে সামনে রেখে ভবিষ্যতে আরও সমন্বিত উদ্যোগ গ্রহণের বিষয়ে সংশ্লিষ্টরা একমত পোষণ করেন।
উন্নয়নে ধর্ম প্রতিমন্ত্রীর সঙ্গে গাইবান্ধার চার এমপির সাক্ষাৎ।

প্রধান উপদেষ্টা : ফরহাদ মাজহার
প্রকাশক ও সম্পাদক : মোঃ আবুল হাসেম
সহ সম্পাদক : মোঃ গোলাম কিবরিয়া
01884-553490
Copyright © 2026 Dainik Banglar Sangbad. All rights reserved.