সাঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নবস্বপ্ন ফাউন্ডেশনের বৃক্ষরোপণ কর্মসূচি
মোঃ মেহেদী হাসান স্টাফ রিপোর্টারঃ
“গাছের মাঝে নবাব জীবন, করবো আমরা বৃক্ষরোপণ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে গাইবান্ধার সাঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
নবস্বপ্ন ফাউন্ডেশন, সাঘাটা, গাইবান্ধা-এর আয়োজনে বুধবার (১২ আগস্ট) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। নবস্বপ্ন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ফারহানা রহমান মিষ্টির সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ইলতুতমিশ আকন্দ।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. মোঃ আব্দুল্লাহ আল ফারুক, মেডিকেল টেকনোলজিস্ট (ইপিআই) সাইদুর রহমান এবং হিসাবরক্ষক খালেদ মান্নান ওয়াসিম।
কর্মসূচির অংশ হিসেবে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়। এ সময় পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন বৃদ্ধি এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুন্দর ও বাসযোগ্য পরিবেশ গড়ে তুলতে বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরা হয়।
সভাপতির বক্তব্যে ফারহানা রহমান মিষ্টি বলেন, একটি গাছ শুধু পরিবেশের সৌন্দর্য বৃদ্ধি করে না, মানুষের জীবন ও প্রকৃতির ভারসাম্য রক্ষায়ও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই বৃক্ষরোপণের পাশাপাশি রোপণ করা গাছের নিয়মিত পরিচর্যা ও সংরক্ষণ নিশ্চিত করতে হবে।
অনুষ্ঠানে অতিথিরা বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং পরিবেশের ভারসাম্য বজায় রাখতে বেশি বেশি গাছ লাগানোর বিকল্প নেই। প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে বৃক্ষরোপণ ও গাছের পরিচর্যায় এগিয়ে আসার আহ্বান জানান তারা।
বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে পরিবেশ রক্ষায় জনসচেতনতা সৃষ্টি ও সবুজায়ন বৃদ্ধির প্রত্যয় ব্যক্ত করেন নবস্বপ্ন ফাউন্ডেশনের আয়োজকরা।
প্রধান উপদেষ্টা : ফরহাদ মাজহার
প্রকাশক ও সম্পাদক : মোঃ আবুল হাসেম
সহ সম্পাদক : মোঃ গোলাম কিবরিয়া
01884-553490
Copyright © 2026 Dainik Banglar Sangbad. All rights reserved.