সাঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের UHFPO-এর সঙ্গে SUS প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ
স্টাফ রিপোর্টারঃ
সাঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (UHFPO) এবং উপজেলা ব্লাড ডোনার ক্লাবের সদস্য সচিব ডা. ইলতুতমিশ আকন্দের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন সাঘাটা উন্নয়ন সংস্থা (SUS)-এর নির্বাহী পরিচালক ও উপজেলা ব্লাড ডোনার ক্লাবের সদস্য ফাহমিদুল ইসলাম মোল্লা রানাসহ সংগঠনের একটি প্রতিনিধি দল।
রোববার (৯ আগস্ট) অনুষ্ঠিত সৌজন্য সাক্ষাৎকালে চলতি মাস থেকে সাঘাটা উপজেলার বিভিন্ন স্কুল-কলেজ, শিক্ষা প্রতিষ্ঠান ও গুরুত্বপূর্ণ স্থানে ব্লাড গ্রুপ টেস্ট কার্যক্রম পরিচালনার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
আলোচনায় শিক্ষার্থী ও সাধারণ মানুষের রক্তের গ্রুপ নির্ণয়ের পাশাপাশি স্বেচ্ছায় রক্তদানে উৎসাহিত করা, রক্তদাতার তালিকা তৈরি এবং জরুরি সময়ে রক্তের প্রয়োজন মেটাতে কার্যকর উদ্যোগ গ্রহণের বিষয়ে গুরুত্বারোপ করা হয়।
এ সময় সাঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পক্ষ থেকে এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রমে সার্বিক সহযোগিতা ও পাশে থাকার আশ্বাস দেওয়া হয়।
সাঘাটা উন্নয়ন সংস্থা (SUS) প্রতিনিধি দলের পক্ষ থেকে জানানো হয়, চলতি মাস থেকেই পর্যায়ক্রমে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও গুরুত্বপূর্ণ স্থানে এ কার্যক্রম পরিচালনা করা হবে। এর মাধ্যমে রক্তের গ্রুপ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং স্বেচ্ছায় রক্তদানের প্রবণতা বাড়ানোর পাশাপাশি একটি সুসংগঠিত রক্তদাতা নেটওয়ার্ক গড়ে তোলার উদ্যোগ নেওয়া হবে।
প্রধান উপদেষ্টা : ফরহাদ মাজহার
প্রকাশক ও সম্পাদক : মোঃ আবুল হাসেম
সহ সম্পাদক : মোঃ গোলাম কিবরিয়া
01884-553490
Copyright © 2026 Dainik Banglar Sangbad. All rights reserved.