
মোঃ মিঠু মিয়া
গাইবান্ধা জেলা প্রতিনিধি
গাইবান্ধার সাঘাটা উপজেলার রামনগর এলাকায় জমি দখলকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় একই পরিবারের তিনজন আহত হয়েছেন। গুরুতর আহত অবস্থায় একজন যুবক গাইবান্ধা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
আহত মোঃ আমিরুল ইসলাম (৫০) অভিযোগ করেন, তার মালিকানাধীন জমিতে আব্দুল জলিলের পুত্র জাহাঙ্গীর আলম, আনিছুর রহমান, শান্ত মিয়া, সেলিনা বেগম গংরা অনধিকার প্রবেশ করে জোরপূর্বক জমি দখলের চেষ্টাকালে তাকে মারধর করা হয়। তাকে রক্ষা করতে গেলে তার ছেলে মোঃ আবরারকে রামদা ও লোহার রড দিয়ে আঘাত করা হয়। এতে তিনি গুরুতর আহত হন।
অভিযোগে আরও বলা হয়, এ সময় ভুক্তভোগীর স্ত্রীকেও মারধর করা হয় এবং তার গলার স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়া হয়। স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা প্রাণনাশের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে।
আহতদের গাইবান্ধা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ বিষয়ে সাঘাটা থানার উপপরিদর্শক (এসআই) উজ্জ্বল বলেন, এ ঘটনায় উভয় পক্ষ থানায় মামলা করেছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এদিকে সরেজমিনে খোঁজ নিয়ে জানা গেছে, আসামী জাহাঙ্গীর আলম ও আনিছুর রহমান গংরা বাদী আমিরুল ইসলামের হালদখলে থাকা অন্যান্য জমির বর্গা চাষিদেরকেও ভয়ভীতি দেখিয়ে ইরি চাষাবাদে নিষেধ করেছেন। ফলে আমিরুল ইসলাম, তার স্ত্রী ও সন্তানদের নিয়ে বর্তমানে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।
প্রধান উপদেষ্টা : ফরহাদ মাজহার
প্রকাশক ও সম্পাদক : মোঃ আবুল হাসেম
সহকারী সম্পাদক : মোঃ ছাব্বির হোসেন
সহ সম্পাদক : মোঃ গোলাম কিবরিয়া
নির্বাহী সম্পাদক : মেছবাহ উদ্দিন (01884-553490, 01911-206989)
Copyright © 2026 Dainik Banglar Sangbad. All rights reserved.