নিজেস্ব প্রতিনিধিঃ
রংপুরে বিশিষ্ট সাংবাদিক মহিউদ্দিন মখদুমীর উপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। গত শনিবার দিনগত রাতে মসজিদ থেকে তারাবির নামাজ শেষে বাসায় ফেরার পথে চিহ্নিত সন্ত্রাসীরা তার উপর হামলা চালায়। আহত অবস্থায় তাকে রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার মাথার পিছনে ক্ষত হয়েছে এবং ডান কানে শুনতে পাচ্ছেন না।
জানা গেছে, সদর উপজেলার হরিদেবপুর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডে আনিছুল ইসলাম নামের এক ব্যক্তি এসফোরআর ক্যানেলের জমি দখল করে দ্বিতলা বাড়ী নির্মাণ করছে। যার প্রথম তলা শেষে দ্বিতীয় তলার নির্মাণ কাজ চলছে। কোন একজন সাংবাদিক নির্মানাধিন বাড়ীর ছবি তুলে নিয়ে গেছে। আনিছুল ইসলাম আনিছ এবং তার সন্ত্রাসী ভাই মোঃ কারেট মিয়া সন্দেহ করেছে এই কাজ সাংবাদিক মহিউদ্দিন করিয়েছে। তাই মসজিদ থেকে তারাবির নামাজ শেষে বাসায় ফেরার পথে সাংবাদিক মহিউদ্দিন মখদুমীকে মোঃ কারেট মিয়া মসজিদ চত্ত্বর থেকে ধরে এনে বাজারে অপেক্ষায় থাকা তার ভাই জহুরুল ইসলাম লাভলু এবং আনিছের সামনে প্রকাশ্যে মারপিট করেন। এ ব্যাপারের কথা হলে সাংবাদিক মহিউদ্দিন মখদুমী জানান, আমি কিছু বুঝে উঠতে পারিনি। একই এলাকায় থাকি। এ ভাবে আর্তকিত হামলা হবে ভাবিনি। সন্ত্রাসী কারেট দীর্ঘদিন ঢাকায় ছিল। আমাকে বলছে, চল তোর সাথে অনেক হিসাব আছে। না গেলে এখানেই গুলি করে দেব। ভয়ে আমি তার কথা শুনেছি। ইন্ধনদাতা আনিছের ছোট ভাই কারেট মাদকাশক্ত। আমি ওদের সাথে কথাই বলি না। আমি আইনের আশ্রয় নেব। কোতয়ালী থানার ওসি আব্দুল গফুর জানান, বিষয়টি জানার জন দ্রুত সেখানে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেল ব্যবস্থা নেয়া হবে।
প্রধান উপদেষ্টা : ফরহাদ মাজহার
প্রকাশক ও সম্পাদক : মোঃ আবুল হাসেম
সহকারী সম্পাদক : মোঃ ছাব্বির হোসেন
সহ সম্পাদক : মোঃ গোলাম কিবরিয়া
নির্বাহী সম্পাদক : মেছবাহ উদ্দিন (01884-553490, 01911-206989)
Copyright © 2026 Dainik Banglar Sangbad. All rights reserved.