সাংবাদিক এম বাদল খন্দকারের পিতা মরহুম এম নাজিম উদ্দীনের ৩৬তম মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল
তাছলিমা খন্দকার নুশরাত(স্টাফ রিপোর্টার)
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার নতুন হাবলী গ্রামের বিশিষ্ট দানবীয় ও সাংবাদিক এম বাদল খন্দকারের পিতা মরহুম এম নাজিম উদ্দীনের ৩৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে কবর জিয়ারত, দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার , ১০ অক্টোবর বাদ আসর সরাইল সদর ইউ পি নতুন হাবলী গ্রামেস্হ কবরস্থানে এই কর্মসূচির আয়োজন করে নাজিম উদ্দীন স্মৃতি সংসদ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নাজিম উদ্দীন স্মৃতি সংসদের সভাপতি সাংবাদিক এম বাদল খন্দকার, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা এডঃ আব্দুল রাশেদ, প্রধান আলোচক সরাইল সদর ইউ পি চেয়ারম্যান আব্দুল জব্বার,আরও উপস্থিত ছিলেন এম নাজিম উদ্দীন খন্দকার এর নাতী এম জাহিদ হাসান খন্দকার (তুষার) এম সাকিবুল হাসান খন্দকার (ঈফাত) নাতীন জামাই মোঃ বিল্লাল হোসেন সাংবাদিক মোঃ হাফিজুর রহমান পলাশ, জাতীয় দৈনিক জনকথা, জনাব, মুক্তার হোসেন খন্দকার, মোঃ মনির হোসেন খন্দকার, সহপরিবারের সকল সদস্য । এ সময় উপস্থিত ছিলেন স্মৃতি সংসদের সকল সদস্যবৃন্দ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, মসজিদের ইমাম, শিক্ষক ও স্থানীয় গণমাধ্যমকর্মীরা।
আলোচনা সভায় বক্তারা বলেন, মরহুম এম নাজিম উদ্দীন ছিলেন একজন সাদা মনের, পরোপকারী ও ধর্মপ্রাণ মানুষ। তিনি আজীবন মানুষের কল্যাণে কাজ করে গেছেন। তার আদর্শ আজও আমাদের মাঝে অনুপ্রেরণা হিসেবে রয়েছে।
আলোচনা শেষে মরহুমের কবর জিয়ারত ও তার আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
মোনাজাত পরিচালনা করেন স্থানীয় মসজিদের ইমাম সাহেব।
প্রধান উপদেষ্টা : ফরহাদ মাজহার
প্রকাশক ও সম্পাদক : মোঃ আবুল হাসেম
সহ সম্পাদক : মোঃ গোলাম কিবরিয়া
01884-553490
Copyright © 2026 Dainik Banglar Sangbad. All rights reserved.