গজারিয়ায় ১১নং তেতৈতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এসএমসি কমিটি গঠন করা হয়েছে।
সোমবার(৮জুন)সকাল ১১ঘটিকায় উপজেলার বালুয়াকান্দী ইউনিয়ন এর তেতৈতলাস্থ বিদ্যালয় প্রাঙ্গণে এক সভায় এই কমিটি গঠন করা হয়।গ্রামের বিশিষ্ট জন,জেলা বিএনপি'র আহবায়ক কমিটির সাবেক সদস্য মো:বোরহান উদ্দিন ভূঁইয়া'র সভাপতিত্বে ও প্রধান শিক্ষক ইলিয়াস সাদেক এর সঞ্চালনায় সভায় আরও উপস্থিত ছিলেন বালুয়াকান্দী ইউনিয়ন বিএনপি'র ভারপ্রাপ্ত আহবায়ক দেওয়ান হারুন অর রশিদ,বিএনপি নেতা মো:মিজানুর রহমান দেওয়ান,উপজেলা মহিলা দলের সভাপতি রাজিয়া সুলতানা আইবি,ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি মো:জুবায়েদুর রহমান,সমাজ সেবক ফারুক আহমেদ রিপন,উপজেলা যুবদলের সাবেক যুগ্ম:সা:সম্পাদক হেলাল উদ্দিন ভূঁইয়া, মঞ্জুর হোসেন দেওয়ান,ইউপি সদস্য পারভীন আক্তার,জাহাঙ্গীর আলম সকি,মোহাম্মদ আলী প্রধান,গোলাম রাব্বানী,জেলা ছাত্রদল নেতা মোকলেস দেওয়ানসহ গ্রামের গন্যমান্য ব্যক্তিবর্গ।
সভায় সরকারী নির্দেশনা মেনে ১২ সদস্য বিশিষ্ট কমিটি সদস্যদের মনোনীত করে,সভাপতি হিসেবে মো:হাবিবুর রহমান ও সহ সভাপতি হিসেবে সাংবাদিক আজিজুল হক পার্থকে প্রস্তাবনা চূড়ান্ত করা হয়।পদাধিকার বলে সদস্য সচিব মনোনীত হন প্রধান শিক্ষক মো:ইলিয়াস সাদেক স্বপন।
প্রধান উপদেষ্টা : ফরহাদ মাজহার
প্রকাশক ও সম্পাদক : মোঃ আবুল হাসেম
সহ সম্পাদক : মোঃ গোলাম কিবরিয়া
(01884-553490, 01911-206989)
Copyright © 2026 Dainik Banglar Sangbad. All rights reserved.