সংবাদ, বিনোদন ও বিজ্ঞাপনে মানুষকে যেভাবে উপস্থাপন করা হয়, তা জেন্ডার, মর্যাদা ও সমতা সম্পর্কে সমাজের দৃষ্টিভঙ্গি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। দায়িত্বশীল ভাষা, বৈচিত্র্যময় উপস্থাপন এবং বৈষম্যহীন দৃষ্টিভঙ্গিকে উৎসাহিত করে, এমন কাজের স্বীকৃতিতে ‘সমতায় তারুণ্য মিডিয়া অ্যাওয়ার্ড ২০২৬’- এর জন্য সাংবাদিক, গণমাধ্যমকর্মী ও সৃজনশীল পেশাজীবীদের কাছ থেকে আবেদন আহ্বান করা হচ্ছে।
প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ ও জাগো ফাউন্ডেশন ট্রাস্টের যৌথ আয়োজনে এবং বাংলাদেশে নেদারল্যান্ডস দূতাবাসের সহযোগিতায় এ অ্যাওয়ার্ডে মোট ৮টি বিভাগে কাজকে স্বীকৃতি দেওয়া হবে।
বিস্তারিত জানতে ও আবেদন করতে ভিজিট করুন: https://shomotaytarunno.com
আবেদনের শেষ তারিখ: ১০ সেপ্টেম্বর ২০২৬।
প্রধান উপদেষ্টা : ফরহাদ মাজহার
প্রকাশক ও সম্পাদক : মোঃ আবুল হাসেম
সহ সম্পাদক : মোঃ গোলাম কিবরিয়া
01884-553490
Copyright © 2026 Dainik Banglar Sangbad. All rights reserved.