সংবাদ প্রকাশের জেরে সাপ্তাহিক ‘তদন্ত রিপোর্ট’-এর সম্পাদকসহ ৩ জনের বিরুদ্ধে মামলা, তীব্র নিন্দা জানিয়েছেন রমজান সরকার
সংবাদ প্রকাশের জেরে জাতীয় সাপ্তাহিক ‘তদন্ত রিপোর্ট’ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক, নির্বাহী সম্পাদকসহ তিনজনের বিরুদ্ধে মামলা দায়েরের ঘটনা ঘটেছে। গণমাধ্যমের কণ্ঠরোধ এবং সাংবাদিকদের স্বাধীনভাবে কাজ করার ক্ষেত্রে এই মামলাকে একটি বড় অন্তরায় হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।
এদিকে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে সাংবাদিকদের বিরুদ্ধে এমন হয়রানিমূলক মামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন মোহাম্মদ রমজান সরকার।
এক বিবৃতিতে মোহাম্মদ রমজান সরকার বলেন,
"সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকদের বিরুদ্ধে মামলা দায়েরের এই ঘটনায় আমি তীব্র নিন্দা জানাই। গণমাধ্যম হলো সমাজের দর্পণ এবং গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ। সত্য প্রকাশের অপরাধে যদি সাংবাদিকদের এভাবে হয়রানি করা হয়, তবে তা স্বাধীন সাংবাদিকতার পথকে রুদ্ধ করবে।"
তিনি অবিলম্বে সাংবাদিকদের বিরুদ্ধে দায়েরকৃত এই মামলা প্রত্যাহারের দাবি জানান এবং গণমাধ্যমকর্মীদের নিরাপত্তা ও স্বাধীনভাবে কাজ করার পরিবেশ নিশ্চিত করার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান।
প্রধান উপদেষ্টা : ফরহাদ মাজহার
প্রকাশক ও সম্পাদক : মোঃ আবুল হাসেম
সহ সম্পাদক : মোঃ গোলাম কিবরিয়া
01884-553490
Copyright © 2026 Dainik Banglar Sangbad. All rights reserved.