শ্রীবরদীতে সরকারি কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের সাথে নবনির্বাচিত এমপি রুবেলের মতবিনিময়
এসডি সোহেল রানা, স্টাফ রিপোর্টার,
শেরপুরের শ্রীবরদী উপজেলা প্রশাসনের বিভিন্ন বিভাগীয় কর্মকর্তা, সরকারি দপ্তরের প্রধান,
পুলিশ প্রশাসনের কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের সাথে মতবিনিময় করেছেন ১৪৫ শেরপুর ৩ সংসদীয় আসনের বিএনপির দলীয় নবনির্বাচিত সংসদ সদস্য মাহমুদুল হক রুবেল।
১৯ ই এপ্রিল সোমবার দুপুরে শ্রীবরদী উপজেলা প্রশাসনের উদ্যোগে সোমেশ্বরী সভাকক্ষে এ
মতবিনিময় সভার আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার মনীষা আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত মত বিনিময় সভায়
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
নবনির্বাচিত সংসদ সদস্য মাহমুদুল হক রুবেল। এতে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা আবু সাদাত মো মফিদুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা মাহমুদুল হাসান আকন্দ, শ্রীবরদী থানার ওসি
মো নুরুল আলম প্রমুখ।
মতবিনিময় সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা উন্নয়ন, মাদকমুক্ত, দুর্নীতি মুক্ত
অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধ সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।
এ সময় উপজেলা সহকারী কমিশনার ভূমি হাসিব উল আহসান, উপজেলা প্রকৌশলী মশিউর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকতা আমির হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রুহুল আলম তালুকদার, একাডেমিক সুপারভাইজার মোশারফ হোসেন সাগর, উপজেলা সাব রেজিস্টার মাহফুজুল রহমান , বালিজুরি রেন্জ কর্মকর্তা সুমন মিয়া, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এডভোকেট আব্দুর রউফ মিয়া, শাহ জামাল আশিক, আব্দুল হামিদ সোহাগ, উপজেলা বিএনপি'র
আহব্বায়ক আব্দুর রহিম দুলাল,
উপজেলা বিআরডিবির চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন দুলাল, উপজেলা ক্রীড়া সংস্থার
সদস্য সচিব ফজলুল হক চৌধুরী অকুল,
পৌর বিএনপি'র সদস্য সচিব
এস এম সোহান, শ্রীবরদী প্রেস ক্লাবের
সাধারন সম্পাদক তারেক মো আব্দুল্লাহ রানা,
সহ সরকারি বিভিন্ন দপ্তরের প্রধান গন, জনপ্রতিনিধি ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।
প্রধান উপদেষ্টা : ফরহাদ মাজহার
প্রকাশক ও সম্পাদক : মোঃ আবুল হাসেম
সহকারী সম্পাদক : মোঃ ছাব্বির হোসেন
সহ সম্পাদক : মোঃ গোলাম কিবরিয়া
নির্বাহী সম্পাদক : মেছবাহ উদ্দিন (01884-553490, 01911-206989)
Copyright © 2026 Dainik Banglar Sangbad. All rights reserved.