শেষ রাতে গায়েহলুদ সম্পন্ন! এবার কি সত্যিই বিয়ের পিঁড়িতে বসছেন তাহমিনা–ইয়াসিন?
মোঃ আরিফুল ইসলাম মুরাদ সিনিয়র সাংবাদিক স্টাফ রিপোটার দৈনিক বাংলার সংবাদ,
দীর্ঘদিনের আলোচনা, জল্পনা-কল্পনা ও নানা সমালোচনার পর অবশেষে সম্পন্ন হলোর আলোচিত তাহমিনার গায়েহলুদ অনুষ্ঠান। এখন সবার অপেক্ষা শুধু বিয়ের আনুষ্ঠানিকতার।
অনুষ্ঠানে তাহমিনার মাথায় হাত রেখে পাশে দাঁড়িয়েছেন কয়েকজন, যাদের উদ্যোগ ও ভূমিকা নিয়েও সামাজিক মাধ্যমে অনেক আলোচনা হয়েছে। তবে আগামীকাল যদি সত্যিই তাহমিনা ও ইয়াসিনের বিয়ে সম্পন্ন হয়, তাহলে তাদের এই উদ্যোগের কথাও হয়তো মানুষ মনে রাখবে।
কারণ একসময় কমলাপুর রেলস্টেশনে অনিশ্চিত জীবন কাটানো ইয়াসিনকে নতুনভাবে জীবন শুরু করার পথে এগিয়ে দিতে তারা পাশে থাকার চেষ্টা করেছেন।
সবচেয়ে আবেগঘন মুহূর্ত ছিল—তাহমিনার মা নিজ হাতে মেয়ের গায়ে হলুদ লাগিয়ে দিয়েছেন। মায়ের উপস্থিতিতে অনুষ্ঠানটি যেন আরও বিশেষ হয়ে ওঠে।
এখন আর শুধু গল্প নয়, অপেক্ষার পালাও প্রায় শেষ।
গায়েহলুদ যখন হয়ে গেছে, আগামীকাল কি সত্যিই সম্পন্ন হবে তাহমিনা–ইয়াসিনের সেই আলোচিত বিয়ে?
উত্তর মিলবে আগামীকালই।
প্রধান উপদেষ্টা : ফরহাদ মাজহার
প্রকাশক ও সম্পাদক : মোঃ আবুল হাসেম
সহ সম্পাদক : মোঃ গোলাম কিবরিয়া
01884-553490
Copyright © 2026 Dainik Banglar Sangbad. All rights reserved.