"শেখ বয়েজ ক্লাব"নৌকা বাইচ এর মধ্যে দিয়ে দেশের বিভিন্ন স্হানে সন্মান কুড়াচ্ছে।
এম বাদল খন্দকার
বিশেষ প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া:*
কয়েক বছর আগে ব্রাক্ষণবাড়ীয়া জেলা সরাইল উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের বুড্ডা গ্রামের বিশিষ্ট শালিসকারক ও সমাজসেবক *শেখ শামসুদ্দিন স্থানীয় কিছু সন্ত্রাসী বাহিনীর হাতে নির্মমভাবে খুন হন। তার আকস্মিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।
কিন্তু শোককে শক্তিতে রূপান্তর করেছেন পরিবার ও প্রতিবেশীরা। শেখ শামছু মিয়ার আদর্শ ও স্মৃতি ধরে রাখতে তারা গঠন করেছেন *"শেখ বয়েজ ক্লাব"* নামের একটি সামাজিক সংগঠন।
ক্লাবের উদ্যোগে একটি নৌকা নিয়ে দেশের বিভিন্ন জেলা-উপজেলায় সামাজিক ও সাংস্কৃতিক কার্যক্রমে অংশ নিচ্ছেন সদস্যরা। নদীপথে বিভিন্ন অঞ্চলে নৌকা বাইচ এর মধ্যে শেখ বয়েজ ক্লাব শেখ শামসুদ্দিন নামে মানবসেবা, শান্তি ও সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিচ্ছেন। এ কাজের জন্য ইতোমধ্যে বিভিন্ন স্থানে তারা সম্মাননা ও স্বীকৃতি অর্জন করেছেন।
স্থানীয়রা বলছেন, শেখ শামসুদ্দিন জীবদ্দশায় সবসময় ন্যায়বিচার ও গ্রামের শান্তির জন্য কাজ করেছেন। তার রেখে যাওয়া আদর্শকে সামনে রেখেই "শেখ বয়েজ ক্লাব" এখন এলাকার গর্বের প্রতীক হয়ে উঠেছে।
ক্লাবের সদস্যরা জানান, ভবিষ্যতে তারা আরও বড় পরিসরে শিক্ষা, ক্রীড়া ও সমাজসেবামূলক কাজ চালিয়ে যাবেন, যেন শেখ শামসুদ্দিন নাম ও আদর্শ প্রজন্ম থেকে প্রজন্মে বেঁচে থাকে।
প্রধান উপদেষ্টা : ফরহাদ মাজহার
প্রকাশক ও সম্পাদক : মোঃ আবুল হাসেম
সহ সম্পাদক : মোঃ গোলাম কিবরিয়া
01884-553490
Copyright © 2026 Dainik Banglar Sangbad. All rights reserved.