শাহবাজপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক মহোদয়ের বিদ্যালয় পরিদর্শন,
রৌনাক খান সরাইল প্রতিনিধি,
সরাইল থানা শাহবাজপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক আবু সাইদ, মহোদয়ের বই পড়ি দেশ গড়ি,শিক্ষার্থীদের লেখাপড়ায় মনোযোগী হওয়ার জন্য মাননীয় জেলা প্রশাসকের একটি প্রকল্প উপস্থাপন করেছেন প্রকল্পের নাম দিয়েছেন বই পড়ি দেশ গড়ি, শিক্ষার্থীদের পড়ালেখায় মনোযোগ ও সঠিক জ্ঞান চর্চায় নিজেদেরকে পরিপূর্ণ আধুনিক শিক্ষায় ও মেধা বিকাশের জন্য শিক্ষার্থীদেরকে উদ্বুদ্ধ করার জন্য বই পড়ি দেশ গড়ি প্রকল্পটি বিশেষ ভূমিকা পালন করবে,এ সময় আরো উপস্থিত ছিলেন সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর কামরুজ্জামান কবির, উপজেলা প্রাইমারি শিক্ষা অফিসার আব্দুল আলীম রানা, অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন সাংবাদিক সেলিম মাস্টার, বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকার মধ্যে উপস্থিত ছিলেন, অত্র বিদ্যালয়ে সহকারী প্রধান শিক্ষিকা নুরনাহার বেগম সহ জনাব নজরুল ইসলাম মাস্টার, জনাব ফরাসউদ্দিন মাস্টার জনাব তোহিদ হোসেন মাস্টার সহ আরো শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন, বক্তারা শিক্ষার মান উন্নয়নে শিক্ষক, শিক্ষিকাদের, প্রতি বিশেষ আহ্বান জানান ছাত্র-ছাত্রীদের আদর্শ শিক্ষার নীতিমালার সাধারণ জ্ঞান পারিবারিক সামাজিক ন্যায় নীতি ও মাদক, ইভটিজিং সম্পর্কে ধারণা প্রদান করার জন্য বিশেষভাবে অনুরোধ করেন, এছাড়াও উপস্থিত অতিথিবৃন্দ বিদ্যালয়ের সার্বিক উন্নয়নের খোঁজখবর নেন ও সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
প্রধান উপদেষ্টা : ফরহাদ মাজহার
প্রকাশক ও সম্পাদক : মোঃ আবুল হাসেম
সহ সম্পাদক : মোঃ গোলাম কিবরিয়া
01884-553490
Copyright © 2026 Dainik Banglar Sangbad. All rights reserved.