শারদীয় দুর্গাপূজা-২০২৬ উদযাপন উপলক্ষে মতবিনিময় সভা, মোঃ আরিফুল ইসলাম মুরাদ সাংবাদিক
দৈনিক বাংলার সংবাদ সিনিয়র স্টাফ রিপোটার
আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ শান্তিপূর্ণ, নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে উদযাপন নিশ্চিত করতে আজ (০৪ অক্টোবর ২০২৬) নেত্রকোণা জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি ও সচেতন নাগরিকদের সঙ্গে পূজা উদযাপনের সার্বিক দিক নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন সম্মানিত জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব খন্দকার মুশফিকুর রহমান।
এ সময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের সম্মানিত প্রশাসক জনাব মোঃ নুরুজ্জামান (এড.), নেত্রকোণার সম্মানিত পুলিশ সুপার জনাব মোঃ তরিকুল ইসলাম, নেত্রকোণা ৩১ বিজিবির অধিনায়ক, স্থানীয় সরকারের উপপরিচালক এবং অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।
সভায় পূজা উদযাপনের সার্বিক প্রস্তুতি, আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও নিরাপত্তা ব্যবস্থা নিয়ে মতবিনিময় করা হয়।
শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপনে সকলের আন্তরিক সহযোগিতা কামনা করা হয়।
প্রধান উপদেষ্টা : ফরহাদ মাজহার
প্রকাশক ও সম্পাদক : মোঃ আবুল হাসেম
সহ সম্পাদক : মোঃ গোলাম কিবরিয়া
01884-553490
Copyright © 2026 Dainik Banglar Sangbad. All rights reserved.