বিশেষ প্রতিনিধি কামরুল ইসলাম, টেকনাফ, কক্সবাজার:
শানে সাহাবা জাতীয় খতিব ফাউন্ডেশন বাংলাদেশ, টেকনাফ উপজেলা হোয়াইক্যং ইউনিয়ন শাখার পক্ষ থেকে নবগঠিত ৪নং ওয়ার্ড আহ্বায়ক কমিটিকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।
সংগঠনের নেতৃবৃন্দ জানান, ইসলামী মূল্যবোধ প্রচার, ইমাম-খতিবদের ঐক্য সুদৃঢ় করা এবং সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল করার লক্ষ্যে এ আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
নবগঠিত কমিটিতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন মাওলানা সাহাব উদ্দিন, যুগ্ম আহ্বায়ক হিসেবে রয়েছেন মাওলানা হাফেজ আব্দুল গফুর এবং সদস্য সচিব হিসেবে মনোনীত হয়েছেন মাওলানা হাফেজ জিয়াউল হক।
এ সময় সংগঠনের পক্ষ থেকে হোয়াইক্যং ইউনিয়নের সম্মানিত ইমাম ও খতিবদের অতি দ্রুত সদস্য নিবন্ধন ফরম পূরণ করার আহ্বান জানানো হয়। নিবন্ধন ও বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ নম্বর হিসেবে ০১৮৮৬-৭৫২৫৯৩ প্রদান করা হয়েছে।
নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, নবগঠিত কমিটির মাধ্যমে এলাকায় দ্বীনি, সামাজিক ও সাংগঠনিক কার্যক্রম আরও বেগবান হবে।
প্রধান উপদেষ্টা : ফরহাদ মাজহার
প্রকাশক ও সম্পাদক : মোঃ আবুল হাসেম
সহ সম্পাদক : মোঃ গোলাম কিবরিয়া
(01884-553490, 01911-206989)
Copyright © 2026 Dainik Banglar Sangbad. All rights reserved.